• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

ট্রলের বিরুদ্ধে সরব বাঁধন

বিনোদন প্রতিবেদক    ৩১ জুলাই ২০২৫, ০৩:৪৭ পি.এম.
অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ছবি : সংগৃহীত

জুলাই আন্দোলনে সক্রিয় ভূমিকার পর নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। কখনো গোয়েন্দা সংস্থার এজেন্ট বলে অপপ্রচার, কখনো সোশ্যাল মিডিয়ায় বিদ্রুপ—এইসবের বিরুদ্ধে এবার সোচ্চার হলেন তিনি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন পোস্টে বাঁধন জানিয়েছেন, আন্দোলনে অংশ নেওয়ার পর থেকে তাকে নিয়ে নানা বিদ্রুপাত্মক প্রচার চালানো হচ্ছে। এসব বিদ্রুপের কেন্দ্রে শুধু অচেনা মানুষ নয়, তার নিজের সহকর্মীরাও জড়িত।

তিনি লিখেছেন—আমার কিছু সহকর্মী আমার ওপর ব্যক্তিগতভাবে, নির্মম ও নির্দয়ভাবে আক্রমণ চালাতে শুরু করেছে। তারা ইন্টারনেটের অচেনা মানুষ নয়। সেইসব মানুষ, যাঁদের সঙ্গে আমি একসময় কাজ করেছি, মঞ্চে দাঁড়িয়েছি, যাঁদের আমি বিশ্বাস করতাম। তাঁদের কথাগুলো ছিল অমানবিক, উদ্দেশ্য ছিল অপমান করা।

বাঁধন অভিযোগ করেন, তাকে কখনো ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর এজেন্ট, কখনো মোসাদ, কখনো আবার সিআইএ’র সঙ্গে যুক্ত বলে ট্রল করা হয়েছে।

তিনি বলেন, –সোশ্যাল মিডিয়া আমার ছবি দিয়ে ভরে উঠেছিল। রুমিন ফারহানা আর ভিপি নূরের পাশে দাঁড়িয়ে আছি—এটাই যেন বড় অপরাধ হয়ে দাঁড়িয়েছে। এমনকি শেখ হাসিনা ও তাঁর মন্ত্রীদের সঙ্গে তোলা পুরনো ছবিগুলো ছড়িয়ে দিয়ে গল্প ঘুরিয়ে বোকা বানানোর চেষ্টা চলছে।

তিনি লিখেছেন, –তাঁরা আমাকে গালি দিয়েছে, আমি যা কিছুর পক্ষে দাঁড়িয়েছিলাম তার সব কিছুকে অসম্মান করার চেষ্টা করেছে এবং এখনও তা করছে। তাঁদের অনেকেই জাতীয় পুরস্কারপ্রাপ্ত। সবচেয়ে বেশি কষ্ট দেয় যখন নিজের চেনা মানুষগুলো হিংস্র হয়ে ওঠে। ঘৃণা এতটাই অন্ধ হয়ে গেছে, যেন বিষ না উগড়ে দিলে দমবন্ধ হয়ে যাবে।

সমাজব্যবস্থার ওপর হতাশা প্রকাশ করে বাঁধন বলেন– কী অসুস্থ সমাজে বাস করছি আমরা, যেখানে কারও মত আলাদা হলেই তাঁকে ছিঁড়ে ফেলা হয়? যেখানে রাজনীতি শুরু হলে মানবতা শেষ হয়ে যায়? এটা হৃদয়বিদারক। ভয়ঙ্কর। লজ্জার।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
‎নির্বাচনের মাঠে লড়ছেন চিত্রনায়িকা জলি
‎নির্বাচনের মাঠে লড়ছেন চিত্রনায়িকা জলি