• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
সিটি নির্বাচনে দল-মতের ঊর্ধ্বে এলাকাবাসীর ঐক্য চান আবদুস সালাম হাসপাতাল থেকে ফিরে আবার হামে আক্রান্ত শিশুরা বেলজিয়াম ও ইইউতে ভারতের রাষ্ট্রদূত হলেন প্রণয় ভার্মা হরমুজ প্রণালিতে টোল আরোপ আন্তর্জাতিক আইন লঙ্ঘন: যুক্তরাজ্য লেবাননে হামলা চললে আলোচনা নয়: যুক্তরাষ্ট্রকে শর্ত দিল ইরান তিমি-হাঙরের ‘মেন্যু’ দিয়ে চিফ হুইপের মজার আমন্ত্রণ আমেরিকার ‘নিরাপত্তা ছাতা’ এখন অকার্যকর, বিকল্প খুঁজছে মিত্ররা চলতি অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি ৪ শতাংশ হতে পারে : এডিবি উচ্চশিক্ষা খাতে নতুন দিগন্ত: বাংলাদেশ-মালয়েশিয়া বৈঠক দুই বছর ধরে অচল আট হাজার কোটির এসপিএম প্রকল্প

এবার মেয়র নির্বাচনে ইশরাকের বিরুদ্ধে লড়বেন হিরো আলম

নিজস্ব প্রতিবেদক    ৩০ জুলাই ২০২৫, ১০:৪০ পি.এম.
হিরো আলম। ছবি : সংগৃহীত

রাজনীতিতে অনেকদিন ধরেই সক্রিয় তিনি। বেশ কয়েকবার জাতীয় নির্বাচনে অংশ নিয়ে আলোচনায় এসেছেন। তবে এবার তিনি ভাবছেন মেয়র পদে নির্বাচন করবেন বলে। ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন বলে নিশ্চিত করলেন বগুড়ার ডিশ ব্যবসায়ী থেকে আলোচিত ব্যক্তিত্বে পরিণত হওয়া হিরো আলম।

বুধবার (৩০ জুলাই) গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করে হিরো আলম বলেন, ‘স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদে নির্বাচন করেব। সেভাবে এগোচ্ছে প্রস্তুতি। ঢাকা দক্ষিণ সিটির মানুষদের সঙ্গে কথা বলছি, মত বিনিময় করছি। সময় হলেই আনুষ্ঠানিক ঘোষণা দেবো।’

ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে আলোচনায় রয়েছেন বিএনপির প্রার্থী ইশরাক হোসেন। তার বিরুদ্ধে নির্বাচন কতোটা কঠিন হবে জানতে চাইলে হিরো আলম বলেন, ‘কোনো নির্বাচনই সহজ নয়। আমি আমার মতো কাজ করে যাচ্ছি। তবে সবকিছুই নির্ভর করে জনগণের উপর। যদি তারা চায় তাহলে জাতীয় নির্বাচনেও অংশ নেবো। আপাতত মেয়র নির্বাচনেই মনযোগ আমার। অনেকে ফোন দিচ্ছেন, উৎসাহ দিচ্ছেন। আলোচনা চলছে। আমি মানুষের জন্য কাজ করার সুযোগ চাই।’

হিরো আলম এর আগে ২০২৩ সালের ২৩ জুলাই অনুষ্ঠিত ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে একতারা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দিতা করেন। ভোট গ্রহণের দিন তার ওপর হামলা হয়। পরে তিনি ভোট বাতিল চেয়ে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ করেন।

এ ছাড়া ২০২৩ সালের ১ ফেব্রুয়ারি বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দিতা করেন হিরো আলম। এর মধ্যে বগুড়া-৪ আসনে আওয়ামী লীগ সমর্থিত নৌকার প্রার্থী এ কে এম রেজাউল করিম তানসেনকে ৮৩৪ ভোটের ব্যবধানে বিজয়ী ঘোষণা করা হয়। অন্যদিকে বগুড়া-৬ আসনে নৌকার প্রার্থী ও বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান বিজয়ী হন।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জবাবদিহিতার নতুন উদাহরণ দেখালেন হাসনাত আবদুল্লাহ
জবাবদিহিতার নতুন উদাহরণ দেখালেন হাসনাত আবদুল্লাহ
বিএনপি সরকারকে ধন্যবাদ দিলেন আসিফ নজরুল
বিএনপি সরকারকে ধন্যবাদ দিলেন আসিফ নজরুল
আ’লীগের সব অপরাধের ‘লাইসেন্স’ তৈরি হয় ওয়ান-ইলেভেনে: ফারুকী
আ’লীগের সব অপরাধের ‘লাইসেন্স’ তৈরি হয় ওয়ান-ইলেভেনে: ফারুকী