{# Both bootstrap.min.css (190KB) and style.css (129KB) async-loaded via preload + onload swap. Inline critical CSS above covers above-the-fold. #} {# Third-party scripts: GA / ShareThis / Cloudflare on idle. AdSense is special — show_ads_impl_fy2021.js was eating 2.1s CPU, so it loads ONLY when an ad slot is near the viewport. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা, চীনের কাছে তেল বিক্রিতে মরিয়া ইরান গুম-অপহরণ ও ভয়ের সংস্কৃতিমুক্ত রাষ্ট্র চায় জনগণ: প্রধানমন্ত্রী রোববার শুরু হচ্ছে পুলিশ সপ্তাহ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী রাতেই ৬ অঞ্চলে বজ্রবৃষ্টি, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী দীর্ঘ টানাপড়েনের অবসান, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন বিজয় ভারতের আসামে ভূমিকম্প, কেঁপে উঠল বাংলাদেশের উত্তরাঞ্চল রেলের সংকট কাটাতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী যুদ্ধকৌশলে পর্দার আড়ালে নীতি নির্ধারণে মোজতবা খামেনি বিশ্বকাপের উদ্বোধনে আমেরিকা মাতাবেন বাংলাদেশি তারকা

অন্তর্বর্তী সরকারের বিদায়ের সময় এসেছে: ড. দেবপ্রিয় ভট্টাচার্য

নিজস্ব প্রতিবেদক    ৩০ জুলাই ২০২৫, ০২:৩৯ পি.এম.
ড. দেবপ্রিয় ভট্টাচার্য। ছবি : সংগৃহীত

বাংলাদেশে চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট নিরসনে অন্তর্বর্তী সরকারের বিদায়ের আহ্বান জানিয়েছেন সিপিডির সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি মনে করেন, সংকট সমাধানে এখনই ক্ষমতা হস্তান্তরের রূপরেখা স্পষ্ট করা জরুরি।

বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের বিদায়ের সময় এসেছে বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। তার মতে, সরকার যত দিন ক্ষমতায় থাকবে, তত দিন দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট আরও গভীর হবে।

বুধবার (৩০ জুলাই) রাজধানীর গুলশানের একটি হোটেলে ডেমোক্রেসি ডায়াস বাংলাদেশের আয়োজনে এক সেমিনারে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন বিশিষ্ট এই অর্থনীতিবিদ।

ড. দেবপ্রিয় বলেন, –এই সরকার কোন প্রক্রিয়ায় ক্ষমতা ছাড়বে, সেটি এখনই স্পষ্ট করা প্রয়োজন। সংস্কার চলমান প্রক্রিয়া; যতটুকু না করলেই নয়, ততোটুকুই করা উচিত।– তিনি আরও যোগ করেন, –অন্তর্বর্তী সরকারের গৃহীত পদক্ষেপ ভবিষ্যতের সরকার কতটা বৈধতা দেবে, সে বিষয়েও এখন থেকেই ভাবতে হবে।

একই সেমিনারে সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল বলেন, –সংস্কারের নামে সরকার আসলে সময়ক্ষেপণ করছে, যাতে নির্বাচন পিছিয়ে দেওয়া যায়।– তার মতে, নির্বাচন আর দেরি না করে আগামী অক্টোবরেই হওয়া উচিত। তিনি আরও বলেন, –পিআর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি ভালো হলেও বর্তমানে তা সময়োপযোগী নয়। এখন প্রয়োজন দ্রুত ও সুষ্ঠু নির্বাচন।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু
নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিতে গবেষণা জোরদারের আহ্বান প্রতিমন্ত্রীর
নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিতে গবেষণা জোরদারের আহ্বান প্রতিমন্ত্রীর
ওয়াকিমুলের বানানো ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী
ওয়াকিমুলের বানানো ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী