• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

কর্ণেল অলিকে নিয়ে জামায়াত আমিরের ফেসবুক স্ট্যাটাস


প্রকাশ:  ৫ ডিসেম্বর ২০২৪, ১২:২৫ পি.এম.
শেয়ার করুন 0
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

নিজস্ব প্রতিবেদক 

দেশের চলমান পরিস্থিতিতে জাতীয় ঐক্য গড়ার লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (৪ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে ফরেন সার্ভিস একাডেমিতে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিএনপি-জামায়াতসহ বিভিন্ন রাজনিতিক দল অংশ নেয়। তবে এতে অংশ নিতে গিয়েও আমন্ত্রিত অতিথিদের তালিকায় নাম না থাকায় ফিরে যান লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম। একই কারণে ফেরত যেতে হয়েছে দলটির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদকেও।

ফেসবুক পোস্টে ডা. শফিকুর রহমান লেখেন, ‘এলডিপি চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও বর্ষীয়ান রাজনীতিবিদ ড. অলি আহমদ বীর বিক্রম গতকাল (৪ ডিসেম্বর) অনুষ্ঠিত রাজনৈতিক দলসমূহের জাতীয় নেতৃবৃন্দের সাথে প্রধান উপদেষ্টার বৈঠকে সম্মানজনকভাবে অংশগ্রহণের সুযোগ তৈরি না হওয়ার বিষয়টি দুঃখজনক। ভবিষ্যতে এসব ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আরও আন্তরিক হবেন আমরা আশা করি।’

মামুন/ভিওডি বাংলা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফাইল ছবি
ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি
ছবি: সংগৃহীত
শেখ হাসিনা দেশে আসছেন এটি স্রেফ রাজনৈতিক কথা: আন্দালিব পার্থ
ছবি: সংগৃহীত
নৈশভোজ বিতর্কে ১২ দলীয় জোটে ভাঙনের সুর, দুই দল বহিষ্কারের সিদ্ধান্ত