• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

বাবার কবরেই সমাহিত জসীমপুত্র রাতুল

   ২৮ জুলাই ২০২৫, ০২:৫৬ পি.এম.
চিত্রনায়ক জসীমের ছেলে এ কে রাতুল। ছবি-সংগৃহীত

বিনোদন প্রতিবেদক
ঢাকার বনানী কবরস্থানে বাবা চিত্রনায়ক জসীমের কবরেই সমাহিত করা হলো ‘ওন্ড’ ব্যান্ডের ভোকাল এ কে রাতুলকে। সোমবার সকাল ৮টা ৩০ মিনিটে দ্বিতীয় জানাজা শেষে তাঁর দাফন কার্য সম্পন্ন হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য সনি রহমান।

ফেসবুকে সনি রহমান লেখেন, ‘বাবার কবরেই সন্তানের দাফন। বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক বীর মুক্তিযোদ্ধা চিত্রনায়ক জসীম সাহেবের ছেলে রাতুলের দ্বিতীয় জানাজা সকাল ৮টায় বনানীর কবরস্থানে সম্পূর্ণ হয়। এরপর জসীম সাহেবের কবরেই তাকে সমাহিত করা হয়।’

গতকাল রোববার উত্তরার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টার দিকে মারা যান এ কে রাতুল। জানা গেছে, রোববার বেলা সাড়ে ৩টার দিকে জিমে শরীরচর্চা করার সময় তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হন। প্রথমে তাঁকে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নেওয়া হয়, সেখান রোগীর অবস্থা দেখে তাঁকে দ্রুত অ্যাপোলো হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন তাঁরা। লুবানা হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, মাঝপথে রাতুলের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে লুবানা জেনারেল জেনারেল হাসপাতাল ও কার্ডিয়াক সেন্টারে আনা হয়। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর বিকেল ৫টার দিকে চিকিৎসকেরা রাতুলকে মৃত ঘোষণা করেন। গতকাল বাদ মাগরিব উত্তরার ৭ নম্বর সেক্টরের পার্ক মসজিদে রাতুলের প্রথম জানাজা অনুষ্ঠিত হয় রাতুলের।

ওন্ড ব্যান্ডের ভোকালিস্ট, বেজিস্ট ও সাউন্ড ইঞ্জিনিয়ার ছিলেন রাতুল। শ্রোতাদের মধ্যে ব্যান্ডটির আলাদা পরিচিতি রয়েছে। ২০১৪ সালে ব্যান্ডটির প্রথম অ্যালবাম ‘ওয়ান’ ও ২০১৭ সালে দ্বিতীয় অ্যালবাম ‘টু’ প্রকাশিত হয়। ২০২১ সালে প্রকাশিত হয়েছে ইপি ‘এইটিন’। ওন্ড ব্যান্ডের পাশাপাশি অন্য ব্যান্ডে সাউন্ড ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেন এ কে রাহুল।

উল্লেখ্য, নায়ক জসীমের তিন ছেলে—এ কে রাহুল, এ কে রাতুল ও এ কে সামী। সবাই সংগীতের সঙ্গে জড়িত।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বেনজীরকে নিয়ে পরীমনির এক শব্দের ফটোকার্ড ভাইরাল
বেনজীরকে নিয়ে পরীমনির এক শব্দের ফটোকার্ড ভাইরাল
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ