• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
সৈয়দ মাহবুব মোর্শেদের আদর্শেই ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব: প্রশাসক আবদুস সালাম শেরে বাংলার মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা হরমুজ প্রণালি আর কখনোই আগের অবস্থায় ফিরবে না: ইরান ২০৩৩ সালের মধ্যে দ্বিতীয় যমুনা সেতুর পরিকল্পনা মেয়েদের শিক্ষা নিশ্চিতে বহুমুখী কার্যক্রম অব্যাহত থাকবে আন্তঃনগর ট্রেনের ৮০ শতাংশ রেক বদল, যুক্ত হয়েছে নতুন কোচ: রেলমন্ত্রী সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল, সংসদে বিল পাস ইরানের হামলায় ব্যাপক আর্থিক ক্ষতির মুখে যুক্তরাষ্ট্র জঙ্গি হামলায় মালির প্রতিরক্ষামন্ত্রী নিহত এপ্রিলের ২৫ দিনেই ২৫৭ কোটি ডলার রেমিট্যান্স

পাবনায়

প্রকাশ্য দিবালোকে নিজ বাড়িতে প্রবীণ অধ্যাপককে কোপালো দুর্বৃত্তরা

পাবনা প্রতিনিধি    ২৮ জুলাই ২০২৫, ০১:০৬ এ.এম.
আহত শিক্ষক জওহরলাল বসাক তুলশী।

পাবনা পৌর শহরের কালাচাঁদপাড়ায় প্রকাশ্য দিবালোকে নিজ বাড়িতে প্রবীণ অধ্যাপক জওহরলাল বসাক তুলশী (৭৭) কে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা।

রোববার (২৭ জুলাই) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। আহত জওহরলাল বসাক তুলশী পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক। কিন্তু কি কারণে তার উপর হামলা ও তার বাড়িতে তছনছ করা হয়েছে তা জানা যায়নি।

আহত শিক্ষক ও প্রতিবেশীরা জানান, শিক্ষক জওহরলাল বসাক তুলশী তাঁর বাড়িতে একাকী থাকেন। তাঁর অন্য ভাইয়েরা সুপ্রতিষ্ঠিত এবং তারা দেশের বাইরে থাকেন। দুপুরের দিকে জওহরলাল বসাক তুলশী বাজার থেকে বাড়িতে প্রবেশ করেন। এসময় আগে থেকে তাঁর বাড়িতে অবস্থান করছিলেন দু'জন দুর্বৃত্ত। শিক্ষক বাড়িতে প্রবেশের সঙ্গে সঙ্গে দুর্বৃত্তরা তাঁর মুখ চেপে ধরে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। পরে দুর্বৃত্তরা ওই শিক্ষকের আলমীরাসহ আসবাবপত্র ভাংচুর ও তছনছ করে চলে যায়।তবে দুর্বৃত্তরা কী কী নিয়ে গেছে সে বিষয়ে স্পষ্ট করে মুখ খুলছেন না আহত শিক্ষক তুলসী।

এ বিষয়ে জানতে চাইলে আহত জওহরলাল বসাক তুলশী বলেন, ‌‌‌'আমি যখন বাসায় ঢুকি তখন দু'জন এসে আমাকে মুখ চেপে ধরে ছুরিকাঘাত করে। বাড়িঘরের সবকিছু তছনছ করেছে। আলমারী ভাঙছে। কিচ্ছু পায় নাই, এই তো। এর আগে কোনো চাঁদাও চায় নাই।  তারা মুখোশ পড়া ছিল কি না জানতে চাইলে তিনি বলেন, না। আমি পুলিশের দ্বারা হ্যারেজমেন্ট হতে রাজী না। আমি অত সোজা না। আমার পুলিশ টুলিশ দরকার নাই। থাক তোমারে রিপোর্ট করা লাগবে না।'

প্রতিবেশীরা বলেন, তিনি দুর্বত্তদের চিনতে পেরেছেন, এজন্য ভয়ে কিছু বলছেন না। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসা দেন।সারাদিন এই বিষয়টি চাপা পড়েছিল। খবর পেয়ে সন্ধ্যায় সদর থানা পুলিশ আহত শিক্ষক এর বাড়িতে যায় এবং তদন্ত শুরু করে।

এ বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, 'দুইজন ছিনতাইকারী শিক্ষক জওহরলাল বসাক তুলসি'র বাসায় প্রবেশ করে তাকে আঘাতের পর বাসায় আলমারী ও ওয়ারড্রপ ভেঙ্গে তছনছ করে একটি মোবাইল ফোন নিয়ে গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এখনও তিনি অভিযোগ দেননি।'

ভিওডি বাংলা/এম এস রহমান/এম 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কনটেন্ট ক্রিয়েটরকে হত্যা, প্রধান আসামি বিএনপি নেতা গ্রেপ্তার
কনটেন্ট ক্রিয়েটরকে হত্যা, প্রধান আসামি বিএনপি নেতা গ্রেপ্তার
ইউএনওর ওপর হামলা, ৩০০ জনের বিরুদ্ধে মামলা
ইউএনওর ওপর হামলা, ৩০০ জনের বিরুদ্ধে মামলা
বিএনপি নেতার সঙ্গে মারামারি করা সেই শিক্ষিকা সাময়িক বরখাস্ত
বিএনপি নেতার সঙ্গে মারামারি করা সেই শিক্ষিকা সাময়িক বরখাস্ত