• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

ময়মনসিংহ মেডিকেল চিকিৎসকের বিরুদ্ধে রোগীদের দুর্ব্যবহারের অভিযোগ

ময়মনসিংহ প্রতিনিধি    ২৭ জুলাই ২০২৫, ১০:৩৮ পি.এম.
ছবি: সংগৃহীত

ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালের রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের সহকারী অধ্যাপক ডা. হোসনে আরার বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে। ময়মনসিংহের চরপাড়ায় মেমোরিয়াল ডায়াগনস্টিক সেন্টার এন্ড নিরাপদ হাসপাতালে রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। 

এই চিকিৎসকের বিরুদ্ধে এর আগেও রোগীর সঙ্গে অসদাচরণের অভিযোগ রয়েছে। তিনি রোগী ও রোগীর স্বজনদের সঙ্গে প্রায়ই দুর্ব্যবহার করেন। 

রোববার (২৭ জুলাই) সন্ধ্যায় চরপাড়ায় মেমোরিয়াল ডায়াগনস্টিক সেন্টার এন্ড নিরাপদ হাসপাতালে ব্যক্তিগত চেম্বারে কিছু রোগী দেখেন হোসনে আরা। সেখানে ৭০ বছর বয়সী রোগী নাজমা বেগম টাকা দিয়ে সিরিয়াল নিয়ে এই চিকিৎসকের সাক্ষাতের অপেক্ষায় ছিলেন প্রায় দুই ঘণ্টা। 

চেম্বারের সহকারীরা দুই ঘণ্টা পর জানান, তিনি এখন আর রোগী দেখবেন না। নাজমা বেগমের মতো বয়োবৃদ্ধসহ অনেক রোগীকে ঘণ্টার পর ঘণ্টা বসিয়ে রাখার পর চলে যেতে বলা হয়। এরপর অন্য আরেক জায়গায় প্রাইভেট চেম্বার করতে যান হোসনে আরা। 

হোসনে আরা বেরিয়ে যাওয়ার সময় রোগীর স্বজনরা অনুরোধ করেন রোগীদের দেখে যেতে। জবাবে হোসনে আরা বলেন, ময়মনসিংহ আরও অনেক ডাক্তার আছে, তাদের নিয়ে দেখান। তিনি রোগী ও তাদের স্বজনদের উপেক্ষা করেন এবং দুর্ব্যবহার করে চলে যান। 

টাকা দিয়ে সিরিয়াল দেওয়ার পরও চিকিৎসক কেন রোগী দেখবেন না— এই নিয়ে একপর্যায়ে রোগীর স্বজনদের সঙ্গে ব্যাপক বাকবিতণ্ডা হয় এই চিকিৎসকের। পরে উপস্থিত আশপাশের লোকজন মিলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। 

এ বিষয়ে হাসপাতালের সহকারীদের মাধ্যমে যোগাযোগের চেষ্টা করেও ডা. হোসনে আরার বক্তব্য পাওয়া যায়নি।

ভিওডি বাংলা/ এমপি/ এমএইচপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০
শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত