• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

গাজীপুরের পুনর্বাসন কেন্দ্রে থেকে আড়াই বছর পর ভারতে ফিরল শাহীনা


প্রকাশ:  ৪ ডিসেম্বর ২০২৪, ০৬:২৯ পি.এম.
শেয়ার করুন 0
গাজীপুরের পুনর্বাসন কেন্দ্রে থেকে আড়াই বছর পর ভারতে ফিরল শাহীনা

অবৈধভাবে বাংলাদেশে আসার আড়াই বছর পর ভারতে ফিরে গেছে শাহীনা আক্তার (১৫)। এতদিন তাকে পুনর্বাসন কেন্দ্রে রাখা হয়।

বুধবার (৪ ডিসেম্বর) বেলা সাড়ে ৩টায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে দুদেশের সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশের উপস্থিতিতে তাকে ফিরিয়ে দেওয়া হয়।

শাহীনা আক্তার ভারতের ত্রিপুরা রাজ্যে সিপাহিজলা জেলার সোনামুড়া থানার দমদমা গ্রামের আব্দুল হাসেমের মেয়ে।

স্থলবন্দরের একাধিক সূত্র জানায়, শাহীনা আক্তার গত ২০২২ সালের ২৪ জুন অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে। বাংলাদেশের পুলিশের হাতে ধরা পড়ার পর তাকে জেলে যেতে হয়। প্রায় আড়াই বছর গাজীপুরের পুনর্বাসন কেন্দ্রে থাকার পর বিভিন্ন প্রক্রিয়া শেষে তাকে ভারতে পাঠানো হয়।

নথিপত্র ঘেঁটে দেখা যায়, শাহীনা নামে ওই শিশু সীমান্তে ঘুরতে ঘুরতে বাংলাদেশে প্রবেশ করে। ২০২২ সালের ২৪ জুন তাকে নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকায় পাওয়া যায়। পুলিশ তাকে আটক করে আদালতে পাঠায়। নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আমলি আদালত-৭ এক আদেশে ওই ভারতীয় শিশুকে গাজীপুরের শিশু পুনর্বাসন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রেফারেন্স না আসায় গাজী নজরুল ইস্যুতে নীরব ইসি
ছবি: সংগৃহীত
বন্দর উন্নয়নে কাতারের সহযোগিতার আশ্বাস
ছবি: ভিওডি বাংলা
জুলাই শহীদদের গেজেট ও কবর সংরক্ষণে ব্যবস্থা নেওয়া হবে: প্রতিমন্ত্রী ইশরাক