• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান এই বাজেটকে যারা গণবিরোধী বলে, তারা জনগণের বন্ধু হতে পারে না: প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নির্মূলে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: ডিএমপি কমিশনার পুলিশে বড় রদবদল, একসঙ্গে ১২ কর্মকর্তার বদলি-পদায়ন সীমান্তে অপরাধ দমনে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় প্রধানমন্ত্রী নাগরিক সেবা নিশ্চিতে অজুহাত গ্রহণযোগ্য নয়: ডিএসসিসি প্রশাসক সব জেলা-উপজেলা হাসপাতালে ডায়ালাইসিস সেবা চালু হবে: স্বাস্থ্যমন্ত্রী প্রবাসীদের আকামা নিয়ে হঠাৎ কঠোর কাতার প্রাচীন গৌড়ের ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, ঘুরে দেখলেন সোনামসজিদ

যেন আর কখনও স্বৈরতন্ত্রের উদ্ভব না হয়: সালাহউদ্দিন

জ্যেষ্ঠ প্রতিবেদক    ২৭ জুলাই ২০২৫, ০৬:৩৬ পি.এম.
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। ছবি-সংগৃহীত

আসন্ন জাতীয় নির্বাচনের নির্ধারিত তারিখ জানতে হলে প্রধান উপদেষ্টার অফিসিয়াল ঘোষণার জন্য অপেক্ষা করতে হবে বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

রোববার (২৭ জুলাই) তিনি বলেন, রাষ্ট্রের মূলনীতি হিসেবে সংবিধানের পঞ্চম সংশোধনীর সঙ্গে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, গণতন্ত্র ও ধর্মীয় স্বাধীনতা যুক্ত করার প্রস্তাব করেছি। এসব নীতির ভিত্তিতেই ভবিষ্যতের রাষ্ট্র পরিচালিত হবে।

সালাহউদ্দিন জানান, আসন্ন নির্বাচনে নারীদের অংশগ্রহণ বাড়াতে সংরক্ষিত ৫০টি আসন বহাল রেখে সরাসরি নির্বাচিত ৩০০ আসনের মধ্যে ৫ শতাংশ আসনে নারী প্রার্থীদের মনোনয়ন বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে।

তিনি বলেন, আমরা একটি অংশগ্রহণমূলক ও জনগণের সরকার গঠন করতে চাই, যেখানে ধর্ম, বর্ণ ও লিঙ্গ নির্বিশেষে সবার অধিকার ও মর্যাদা নিশ্চিত থাকবে।

সাবেক শাসনব্যবস্থার দিকে ইঙ্গিত করে সালাহউদ্দিন বলেন, যেন আর কখনও স্বৈরতন্ত্রের উদ্ভব না হয়, সে জন্য আমরা প্রস্তাব করেছি— যতবারই নির্বাচিত হোন না কেন, কোনো ব্যক্তি ১০ বছরের বেশি সময় প্রধানমন্ত্রী থাকতে পারবেন না।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশের উন্নয়ন অব্যাহত রাখতে হলে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে
দেশের উন্নয়ন অব্যাহত রাখতে হলে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে
সিলেট বিমানবন্দরে পৌঁছেছেন তারেক রহমান
সিলেট বিমানবন্দরে পৌঁছেছেন তারেক রহমান
৬৬ হাজার পরিবারকে বাঁচাতে আমি গুলি খেতে প্রস্তুত
৬৬ হাজার পরিবারকে বাঁচাতে আমি গুলি খেতে প্রস্তুত