• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
ফুটপাতের জন্য ১৫৪ গাছ কাটার উদ্যোগ, ক্ষুব্ধ নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নবনিযুক্ত চুক্তিভিত্তিক কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ জুলাই অভ্যুত্থানে সক্রিয় ছিল ইসলামী আন্দোলন: চরমোনাই পীর যাত্রাবাড়ীতে ৭০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার প্রশ্নফাঁসবিরোধী আন্দোলনেই উত্থান, সেই প্রশ্নফাঁসের জেরেই ধর্মেন্দ্রর বিদায় ভারতের নতুন শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ জোশী কে এই অভিজিৎ, কীভাবে ‘ককরোচ’ আন্দোলনের মুখ হয়ে উঠলেন সাবেক এমপি বদির বোন জামাই ইয়াবাসহ আটক বধির ক্রীড়াবিদদের জন্য আরও সুযোগ-সুবিধা চাইলেন ডিএসসিসি প্রশাসক মেধাবী শিক্ষার্থী নীরবের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম

সেনাপ্রধান সম্পর্কে ‘আনপপুলার তথ্য’ দিলেন সারজিস

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ২৭ জুলাই ২০২৫, ০৪:০২ পি.এম.
শেয়ার করুন 0
সেনাপ্রধান ও সারজিস আলম। ছবি : সংগৃহীত
সেনাপ্রধান ও সারজিস আলম। ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাপ্রধানের ভূমিকায় প্রশংসা করে জুলাই আহতদের চিকিৎসা ও পুনর্বাসনে তাঁদের অগ্রণী ভূমিকার কথা তুলে ধরেছেন।

রোববার (২০ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ‘কয়েকটা আনপপুলার তথ্য দেই!’ শিরোনামে এক পোস্টে সারজিস আলম লিখেছেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে ব্যতিক্রম ছাড়া প্রতি শনিবার সেনাপ্রধান সিএমএইচে যান এবং সেখানে ভর্তি থাকা জুলাই আহতদের খোঁজ নেন। তাঁর ভাষায়, “যেটা সকল উপদেষ্টাদের মোট ভিজিট কম্বাইন্ড করলে তার চেয়ে বেশি হবে।”

সারজিস আরও জানান, সবচেয়ে গুরুতর আহতদের মানসম্মত চিকিৎসা নিশ্চিত করতে ঢাকা সিএমএইচে ব্যক্তিপ্রতি সর্বোচ্চ চিকিৎসা ব্যয় হয়েছে। তিনি লেখেন, “সবচেয়ে সিরিয়াস আহতদের কোয়ালিটিফুল ট্রিটমেন্ট নিশ্চিত করা এবং চিকিৎসা বাবদ ব্যক্তি প্রতি সবচেয়ে বেশি ব্যয় হয়েছে ঢাকা সিএমএইচে।”

পোস্টের শেষে সারজিস আলম উল্লেখ করেন, আহত ও শহীদ পরিবারের আর্থিক সহযোগিতা ও পুনর্বাসনে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের পর বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাপ্রধান সবচেয়ে বেশি অবদান রেখেছেন।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
‘জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেবো, ৫০ টাকা পিস’
লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য মো. শাহাদাত হোসেন সেলিম।
বিয়ের অতিথি ১০০ ছাড়ালে ট্যাক্স বসানোর দাবি এমপির
বিএনপি নেতা রাশেদ খান। ছবি: সংগৃহীত
খুব শিগগিরই জামায়াতের পতন হবে: রাশেদ খান