• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
শেরেবাংলার ৬৪তম মৃত্যুবার্ষিকী আজ একদিনের ব্যবধানে আরেক বিএনপিকর্মীকে গুলি করে হত্যা সৈয়দ মাহবুব মোর্শেদের আদর্শেই ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব: প্রশাসক আবদুস সালাম শেরে বাংলার মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা হরমুজ প্রণালি আর কখনোই আগের অবস্থায় ফিরবে না: ইরান ২০৩৩ সালের মধ্যে দ্বিতীয় যমুনা সেতুর পরিকল্পনা মেয়েদের শিক্ষা নিশ্চিতে বহুমুখী কার্যক্রম অব্যাহত থাকবে আন্তঃনগর ট্রেনের ৮০ শতাংশ রেক বদল, যুক্ত হয়েছে নতুন কোচ: রেলমন্ত্রী সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল, সংসদে বিল পাস ইরানের হামলায় ব্যাপক আর্থিক ক্ষতির মুখে যুক্তরাষ্ট্র

কুমারখালীতে ১০২ পিচ ইয়াবা সহ কথিত সাংবাদিক সোহেল আটক

   ২৫ জুলাই ২০২৫, ০২:৪৭ পি.এম.

কুষ্টিয়ার কুমারখালীতে ১০২ পিচ ইয়াবা ট্যাবলেট সহ  সাংবাদিক পরিচয়দানকারী সোহেল রানা নামের একজনকে আটক করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর।

বৃহস্পতিবার (২৪ জুলাই) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিশেষ অভিযান চালিয়ে সোহেলকে তার নিজ বাসা থেকে আটক করে কুমারখালী থানায় সোপর্দ করেন এবং শুক্রবার (২৫ জুলাই) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

আটকৃত ব্যক্তি হলেন- উপজেলার যদুবয়রা ইউনিয়নের যুবয়রা গ্রামের মৃত উকিল শেখের ছেলে সোহেল রানা (৩২)।

স্থানীয়রা জানান, সোহেল প্রাথমিক বিদ্যালয়ের গন্ডি না পেরোলেও নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে সাংবাদিকতার আড়ালে মাদক ব্যবসা পরিচালনা করে আসছেন দীর্ঘ ধরে। ভ্যানচালক বাবা এবং গৃহপরিচারিকা মায়ের সন্তান সোহেল স' মিলে শ্রমিকের কাজ বাদ দিয়ে শুরু করেন মাদক ব্যবসা। বিগত সময়ে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদক সহ সোহেলকে আটক করলেও  জামিনে বের হয়ে  পুলিশি ঝমেলা এড়াতে কুষ্টিয়ার স্থানীয় এক পত্রিকার সাংবাদিক হিসেবে আত্মপ্রকাশ ঘটে সোহেলের। স্থানীয় ওই পত্রিকার প্রতিনিধিত্ব বাতিল হলে জি বাংলা নামের ইউটিউব টিভি চ্যানেল  নিজেই খুলে শুরু করেন সাংবাদিকতা। জি বাংলার বুম নিয়ে প্রায়শই দেখা যেতো তার সাংবাদিকতার দাপট। 

কুমারখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিরুল ইসলাম জানান, গতকাল ১০২ পিচ ইয়াবা ট্যাবলেট সহ  সোহেল রানা নামের একজন মাদক ব্যাবসায়ীকে আটক করে থানায় সোপর্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং শুক্রবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

ভিওডি বাংলা/এম 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেয়েদের শিক্ষা নিশ্চিতে বহুমুখী কার্যক্রম অব্যাহত থাকবে
মেয়েদের শিক্ষা নিশ্চিতে বহুমুখী কার্যক্রম অব্যাহত থাকবে
সাত জেলায় বজ্রপাতে ১৪ প্রাণহানি
সাত জেলায় বজ্রপাতে ১৪ প্রাণহানি
কনটেন্ট ক্রিয়েটরকে হত্যা, প্রধান আসামি বিএনপি নেতা গ্রেপ্তার
কনটেন্ট ক্রিয়েটরকে হত্যা, প্রধান আসামি বিএনপি নেতা গ্রেপ্তার