• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সহকারী হাইকমিশনে হামলা ‘পূর্বপরিকল্পিত’ : মির্জা ফখরুল

   ৩ ডিসেম্বর ২০২৪, ০৯:০২ পি.এম.
সংগৃহিত

ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনাকে ‘পূর্বপরিকল্পিত’ বলে উল্লেখ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি ভারতের সরকার ও দেশটির জনগণের উদ্দেশে বলেন, ‘আপনাদের অভ্যন্তরীণ রাজনীতির কৌশল হিসেবে বাংলাদেশের প্রতি ঘৃণার ব্যবহার উভয় দেশের সম্পর্কে দীর্ঘস্থায়ী টানাপোড়েন সৃষ্টি করবে।’ এ বিষয়ে সতর্ক করে দিয়ে তিনি আশা প্রকাশ করেন, নতুন বাংলাদেশের নাগরিকদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতি ভারতীয়রা শ্রদ্ধাশীল হবেন।

আজ মঙ্গলবার বেলা দেড়টার দিকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মির্জা ফখরুল এ আশা প্রকাশ করেন। তিনি আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন প্রাঙ্গণে উগ্রবাদীদের আক্রমণের তীব্র নিন্দা জানান।

বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, ‘সহকারী হাইকমিশন প্রাঙ্গণে “হিন্দু সংঘর্ষ সমিতি” নামের সংগঠনের সদস্যরা যে আক্রমণ করেছে, তা পূর্বপরিকল্পিত বলে ধারণা হয়। হাইকমিশনের ভেতরে ঢুকে বাংলাদেশের পতাকা নামিয়ে তাতে আগুন দেওয়া এবং ভাঙচুর করা ভিয়েনা সনদের সুস্পষ্ট বরখেলাপ। ভারত সরকার ও ভারতীয় জনগণের প্রতি আমাদের অনুরোধ থাকবে যে আপনাদের অভ্যন্তরীণ রাজনীতির কৌশল হিসেবে বাংলাদেশে ঘৃণার ব্যবহার উভয় দেশের সম্পর্কে দীর্ঘস্থায়ী টানাপোড়েন সৃষ্টি করবে।’

বিএনপির মহাসচিব বলেন, ‘আমরা আশা করব, নতুন বাংলাদেশের নাগরিকদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতি ভারতীয়রা শ্রদ্ধাশীল হবেন। বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগের যেসব নেতা ভারতে অবস্থান করছেন, তাঁদের ফিরিয়ে দিয়ে বিচারে সহায়তা করবেন।’


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মির্জা আব্বাসের সুস্থতার খবরে নাসীরুদ্দীন পাটওয়ারীর পোস্ট
মির্জা আব্বাসের সুস্থতার খবরে নাসীরুদ্দীন পাটওয়ারীর পোস্ট
এনসিপির দুই নারী এমপির জুলাই শহীদদের গণকবরে শ্রদ্ধা
এনসিপির দুই নারী এমপির জুলাই শহীদদের গণকবরে শ্রদ্ধা
আসিফ মাহমুদের সঙ্গে মার্কিন কূটনীতিকের সাক্ষাৎ
আসিফ মাহমুদের সঙ্গে মার্কিন কূটনীতিকের সাক্ষাৎ