• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
হামের রোগী ও জরুরি সেবায় নিয়োজিত ডাক্তার-নার্সদের ঈদের ছুটি বাতিল পাকিস্তান কি পারবে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ থামাতে? চাঁন-তারা জামে মসজিদের জানাজার ঘর উদ্বোধন করলেন ডিএসসিসি প্রশাসক ২৫ মে থেকে পরবর্তী এক বছর ‘নজরুল বর্ষ’: প্রধানমন্ত্রী টাকা দিয়ে মীমাংসার প্রস্তাব, ধর্ষণের শিকার কিশোরীর গলায় ফাঁস ঈদযাত্রায় শিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই: রেলপথ সচিব রামিসার হত্যাকারীর ‘সর্বোচ্চ শাস্তি’ এক মাসের মধ্যে: প্রধানমন্ত্রী বন্ধ কারখানা পুনরায় চালু: ৬০ হাজার কোটি টাকার তহবিল ঘোষণা ধর্ষণ-নির্যাতনে ‘জিরো টলারেন্স’ চায় ১৫৬ সংগঠন হাম ও উপসর্গে শিশুর মৃত্যু ৫০০ ছাড়াল, নতুন আক্রান্ত ২১৩২

পাবনা

গণপূর্তের প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারদের মানববন্ধন

পাবনা প্রতিনিধি    ২৪ জুলাই ২০২৫, ০৭:১৫ পি.এম.

পাবনা গণপূর্ত অধিদফতরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আফসার উদ্দিনের বিরুদ্ধে কমিশন বাণিজ্য ও কাজ প্রদানে স্বজনপ্রীতির অভিযোগে মানববন্ধন করেছেন ঠিকাদাররা।
 
বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুর ১২টায় গণপূর্ত অধিদফতরের প্রধান ফটকের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 
 
ঠিকাদার রাজা মালিথার সঞ্চালনায় মানববন্ধন চলাকালে বক্তারা অভিযোগ করেন, নিয়মবহির্ভূতভাবে তত্ত্বাবধায়ক প্রকৌশলী আফছার উদ্দিন টেন্ডার ছাড়াই স্পেশাল বাংলোতে ১৬ লাখ টাকার নির্মাণ কাজ মেসার্স আঞ্জু ট্রেডার্সকে দিয়েছেন। ইতোমধ্যে সাইটে নিমার্ণ সামগ্রী ফেলা হয়েছে। এছাড়াও তত্ত্বাবধায়ক প্রকৌশলী ৫% কমিশনের বিনিময়ে তার পছন্দের ঠিকাদারকে কাজ দেন। গণপূর্ত অধিদফতরে এখন চলছে নির্বাহী প্রকৌশল ও তত্ত্বাবধায়ক প্রকৌশলীর মধ্যে অন্তদ্বন্দ্ব। তত্ত্বাবধায়ক প্রকৌশলী শতকোটি টাকার মালিক বনে গেছে বলে জানান ভুক্তভোগী ঠিকাদাররা। তিনি গোপনে কমিশন চুক্তিতে আওয়ামীলীগের ঠিকাদারদের কাজ পাইয়ে দিতে তৎপরতা অব্যাহত রেখেছেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী ঠিকাদাররা। 
 
বিক্ষুদ্ধ ঠিকাদাররা মানববন্ধন শেষে গণপূর্ত অধিদফতর ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে। তারা অবিলম্বে অভিযুক্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলীর অপসারণ দাবী করেন। এ সময় রিপন হোসেন, আরিফ হোসেন, সোহেল রানা, দেলোয়ার হোসেন, রাজাসহ অর্ধশতাধিক ঠিকাদার উপস্থিত ছিলেন। 
 
এ ব্যাপারে নির্বাহী প্রকৌশলী রাশেদ কবির বলেন, বুধবার আমি অফিসে ছিলাম না। আমার অনুপস্থিতির সুযোগে তত্ত্বাবধায়ক প্রকৌশলী কোন টেন্ডার ও লটারী ছাড়া তার পছন্দের এক ঠিকাদারকে কাজের অনুমতি দিয়েছেন। অথচ ওই অনুমতি দেখার এখতিয়ার তার নেই। তিনি বলেন, টেন্ডারের মাধ্যমে কাজ লটারীতে যে পাবে তিনি কাজ করবেন। 
 
এ বিষয়ে জানতে অভিযুক্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী আফসার উদ্দিনের কার্যালয়ে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। অফিসের স্টাফ বললেন, তিনি অসুস্থ। ঢাকাতে অবস্থান করছেন। মুঠোফোনেও যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।
 
ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, তরুণকে গণপিটুনি
৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, তরুণকে গণপিটুনি
যশোরে কাভার্ডভ্যান-ইজিবাইকের ত্রিমুখী সংঘর্ষ, নিহত ৩, আহত ২
যশোরে কাভার্ডভ্যান-ইজিবাইকের ত্রিমুখী সংঘর্ষ, নিহত ৩, আহত ২
কুষ্টিয়ায় বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ৫
কুষ্টিয়ায় বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ৫