• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

বার্ন ইনস্টিটিউটের সামনে ছাত্রদলের হেল্প ডেস্ক

   ২৪ জুলাই ২০২৫, ০২:১০ পি.এম.
ছাত্রদলের হেল্প ডেস্ক। ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
বিমান দুর্ঘটনায় দগ্ধ রোগীর জন্য রক্তের সন্ধান, রোগীর স্বজনদের সহায়তায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনে হেল্প ডেস্ক স্থাপন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। দগ্ধদের চিকিৎসায় প্রয়োজনীয় রক্তের সন্ধান দিয়ে সহায়তার উদ্দেশে এ ডেস্ক স্থাপন করেছে সংগঠনটি।

বৃহস্পতিবার (২৪ জুলাই) জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনে ছাত্রদলের ডেস্ক থেকে এসব কথা জানানো হয়।

গত সোমবার থেকে তারা রক্তদাতাদের রক্তের গ্রুপ নির্ণয় করে একটি তালিকা তৈরি করেছেন। 

এদিকে, বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধদের চিকিৎসা সহায়তা দিতে সিঙ্গাপুর থেকে তিন সদস্য বিশিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসক দল ঢাকায় অবস্থান করছেন। পাশাপাশি বুধবার (২৩ জুলাই) সন্ধ্যায় ঢাকায় এসেছে তিন সদস্যের ভারতীয় একটি বিশেষজ্ঞ মেডিকেল টিম।

গত সোমবার দুপুরে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ৩১ জন নিহত হয়েছে বলে জানিয়েছে আইএসপিআর। আর শিক্ষার্থী ও পাইলটসহ ২৯ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত ৫
সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত ৫
ভারতের চোখে চোখ রেখে কথা বলুন — ব্যারিস্টার ফুয়াদের কড়া বার্তা!
ভারতের চোখে চোখ রেখে কথা বলুন — ব্যারিস্টার ফুয়াদের কড়া বার্তা!
জুলাই সহিংসতা মামলায় নিষিদ্ধ আ’লীগ নেতা কারাগারে
জুলাই সহিংসতা মামলায় নিষিদ্ধ আ’লীগ নেতা কারাগারে