• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

উত্তরার বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ এবি পার্টির

নিজস্ব প্রতিবেদক    ২২ জুলাই ২০২৫, ০৯:০৮ পি.এম.
মজিবুর রহমান মঞ্জু। সংগৃহীত ছবি

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের পাশে বিমান বিধ্বস্তের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। একই সঙ্গে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা এবং আহতদের সুচিকিৎসার সর্বোচ্চ নিশ্চয়তা দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দলটি।

মঙ্গলবার (২২ জুলাই) জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আহতদের খোঁজখবর নিতে যান এবি পার্টির কেন্দ্রীয় নেতারা। সেখানে তাঁরা দায়িত্বরত চিকিৎসক, স্বেচ্ছাসেবী সংস্থা এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।

দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনারের নেতৃত্বে একটি দল চিকিৎসা সহায়তা কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত রয়েছে বলে জানানো হয়। ঘটনাস্থল ও হাসপাতালে পর্যবেক্ষণ শেষে ইনস্টিটিউটের সামনে সংবাদ সম্মেলন করেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

তিনি বলেন, “আহতদের চিকিৎসায় চিকিৎসক, স্বেচ্ছাসেবক, রাজনৈতিক দল ও সাধারণ মানুষ যেভাবে সহমর্মিতা দেখাচ্ছেন, তা প্রশংসনীয়। তবে যাঁরা আইসিইউতে রয়েছেন, তাঁদের অবস্থার আরও অবনতি হতে পারে।”

তিনি আরও বলেন, “নিহতদের পরিবার যেন রাষ্ট্রীয়ভাবে সহায়তা পায় এবং আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত হয়—এটা এখন সবচেয়ে জরুরি।”

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলের ভাইস চেয়ারম্যান ও অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত ৫
সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত ৫
ভারতের চোখে চোখ রেখে কথা বলুন — ব্যারিস্টার ফুয়াদের কড়া বার্তা!
ভারতের চোখে চোখ রেখে কথা বলুন — ব্যারিস্টার ফুয়াদের কড়া বার্তা!
জুলাই সহিংসতা মামলায় নিষিদ্ধ আ’লীগ নেতা কারাগারে
জুলাই সহিংসতা মামলায় নিষিদ্ধ আ’লীগ নেতা কারাগারে