• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
এসএসএফ’র দক্ষতা বৃদ্ধিতে পদক্ষেপ নেবে সরকার: প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়া প্রবাসী সেজে ফাঁদে ফেলতেন রনি, অর্থ সংগ্রহ করতেন রাকিবুল পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান এই বাজেটকে যারা গণবিরোধী বলে, তারা জনগণের বন্ধু হতে পারে না: প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নির্মূলে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: ডিএমপি কমিশনার পুলিশে বড় রদবদল, একসঙ্গে ১২ কর্মকর্তার বদলি-পদায়ন সীমান্তে অপরাধ দমনে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় প্রধানমন্ত্রী নাগরিক সেবা নিশ্চিতে অজুহাত গ্রহণযোগ্য নয়: ডিএসসিসি প্রশাসক সব জেলা-উপজেলা হাসপাতালে ডায়ালাইসিস সেবা চালু হবে: স্বাস্থ্যমন্ত্রী

ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে কোনো আলোচনা হচ্ছে না: তেহরান

আন্তর্জাতিক ডেস্ক    ২২ জুলাই ২০২৫, ০৬:১৯ পি.এম.
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই ছবি: সংগৃহীত

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা করার পরিকল্পনা নেই। ইউরোপীয় ত্রয়ীর (ব্রিটেন, ফ্রান্স, জার্মানি) সঙ্গে নতুন এক দফা আলোচনার ব্যবস্থা করা হলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনার পরিকল্পনা ইরানের। আলোচনায় ইরানের পক্ষে উপ-পররাষ্ট্রমন্ত্রী মজিদ তাখত রাভানচি এবং কাজেম ঘরিবাবাদি অংশ নেবেন বলে জানানো হয়েছে।

সোমবার (২১ জুলাই) এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাইকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের আলোচনার সম্ভাবনা নিয়ে করা প্রশ্নের জবাবে এ কথা বলেন।

তিনি বলেন, ‘ইরান কূটনীতিকে একটি সুযোগ হিসেবে দেখে। যখনই জাতীয় স্বার্থ রক্ষায় তা সহায়ক মনে হবে, ইরান সেই সুযোগ কাজে লাগাবে।’ ইউরোপীয় ত্রয়ীর সঙ্গে ইরানের পরবর্তী দফার আলোচনা আগামী শুক্রবার (২৫ জুলাই) তুরস্কের ইস্তানবুলে অনুষ্ঠিত হবে। উপ-পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এই আলোচনা মূলত ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কেন্দ্রীভূত হবে।

এদিকে ইসরাইল-ইরান যুদ্ধের সময় পারমাণবিক স্থাপনাগুলোতে গুরুতর ক্ষতি হলেও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি থেকে সরে আসবে না বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানীর ১২০ গুরুত্বপূর্ণ মোড়ে বসছে এআই ক্যামেরা
রাজধানীর ১২০ গুরুত্বপূর্ণ মোড়ে বসছে এআই ক্যামেরা
যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক কার্যকর, জানালো হোয়াইট হাউজ
যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক কার্যকর, জানালো হোয়াইট হাউজ
প্রবাসীদের আকামা নিয়ে হঠাৎ কঠোর কাতার
প্রবাসীদের আকামা নিয়ে হঠাৎ কঠোর কাতার