• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

জামায়াত আমিরকে দেখতে হাসপাতালে যাচ্ছেন মির্জা ফখরুল

   ১৯ জুলাই ২০২৫, ০৭:৫২ পি.এম.
মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ডা. শফিকুর রহমান। ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সমাবেশে বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে পড়েন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি টানা দুইবার মঞ্চে লুটিয়ে পড়েন। পরে বসে বক্তব্য শেষ করেন। বর্তমানে তিনি ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জামায়াত আমিরের অসুস্থতার খবর পেয়ে তাকে দেখতে যাচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১৯ জুলাই) সন্ধ্যায় বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, জাতীয় সমাবেশে বক্তব্য রাখার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জামায়াত আমির। পরে দ্রুত তাকে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। এ অবস্থায় বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের একটি প্রোগ্রাম শেষ করে বিএনপি মহাসচিব হাসপাতালে গিয়ে তার শারীরিক খোঁজখবর নেবেন।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত ৫
সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত ৫
ভারতের চোখে চোখ রেখে কথা বলুন — ব্যারিস্টার ফুয়াদের কড়া বার্তা!
ভারতের চোখে চোখ রেখে কথা বলুন — ব্যারিস্টার ফুয়াদের কড়া বার্তা!
জুলাই সহিংসতা মামলায় নিষিদ্ধ আ’লীগ নেতা কারাগারে
জুলাই সহিংসতা মামলায় নিষিদ্ধ আ’লীগ নেতা কারাগারে