• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
এই বাজেটকে যারা গণবিরোধী বলে, তারা জনগণের বন্ধু হতে পারে না: প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নির্মূলে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: ডিএমপি কমিশনার পুলিশে বড় রদবদল, একসঙ্গে ১২ কর্মকর্তার বদলি-পদায়ন সীমান্তে অপরাধ দমনে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় প্রধানমন্ত্রী নাগরিক সেবা নিশ্চিতে অজুহাত গ্রহণযোগ্য নয়: ডিএসসিসি প্রশাসক সব জেলা-উপজেলা হাসপাতালে ডায়ালাইসিস সেবা চালু হবে: স্বাস্থ্যমন্ত্রী প্রবাসীদের আকামা নিয়ে হঠাৎ কঠোর কাতার প্রাচীন গৌড়ের ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, ঘুরে দেখলেন সোনামসজিদ প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে বরাদ্দ অপ্রতুল: সিপিডি

মুজিববাদ হাসিনাবাদ আওয়ামীবাদ সকল “বাদ” বাতিল - জাগপা

   ১৮ জুলাই ২০২৫, ০৬:২৭ পি.এম.
জাগপা ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আব্দুর রহমান ফারুকী

নিজস্ব প্রতিবেদক

জাতীয় গণতান্ত্রিক পার্টি-(জাগপা) ছাত্র সংগঠন জাগপা ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আব্দুর রহমান ফারুকী বলেছেন, গত বছর আজকের এই দিনে অর্থাৎ ১৮ জুলাই ইন্টারনেট বন্ধ করে দিয়ে ফ্যাসিস্ট হাসিনা সরকার গণহত্যায় মেতে উঠেছিল। ডিজিটাল বাংলাদেশের প্রচার করা হাসিনা সরকার ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল। আমরা সেদিন রাজপথে থেকে বলেছিলাম, আজও রাজপথ থেকে বলছি বাংলাদেশে মুজিববাদ, ফ্যাসিবাদ, হাসিনাবাদ, আওয়ামীবাদ সকল “বাদ” বাতিল। 

ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে, গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের বিচার এবং সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের বিচারের দাবি নিয়ে দেশব্যাপী গণসংযোগ এবং অগাস্ট মাসের ৬ তারিখ খুনি হাসিনাকে ফেরতের দাবিতে ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে জাগপা সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। তার অংশহিসেবে মাসব্যাপী কর্মসূচির ১৮তম দিন শুক্রবার (১৮ জুলাই) হবিগঞ্জ পুরাতন হাসপাতাল রোড, টাউন হল, কোর্ট স্টেশন রোড এলাকায় গণসংযোগ, লিফলেট বিতরণ ও পথসভা করেছে দলটি। 

জাগপা নেতৃবৃন্দ বলেন, খুনী হাসিনা দেশের মানুষের রক্ত চুষে হিন্দুস্তানকে উপহার দিত। হিন্দুস্তানের স্বার্থ রক্ষায় ক্ষমতার মসনদ ধরে রাখার জন্য খুনী হাসিনা হাজার হাজার মজলুম বাংলাদেশীকে বলি দিয়েছে। হাজারো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হাসিনামুক্ত বাংলাদেশে শেখ পরিবার ও আওয়ামী লীগের নাটক করার আর সুযোগ নাই। হিন্দুস্তান ও আওয়ামী লীগের সকল ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ। 

পথসভায় আরও বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা জাগপা সমন্বয়ক মো: লুৎফর রহমান, জেলা জাগপা নেতা বায়জিদ হাসান রবিন, মাহিম চৌধুরী, গাউস উদ্দীন তুষাল, জেলা জাগপা ছাত্রলীগ নেতা শান্ত আরাফাত, সৌরভ সুত্রধর প্রমুখ।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিলেট বিমানবন্দরে পৌঁছেছেন তারেক রহমান
সিলেট বিমানবন্দরে পৌঁছেছেন তারেক রহমান
৬৬ হাজার পরিবারকে বাঁচাতে আমি গুলি খেতে প্রস্তুত
৬৬ হাজার পরিবারকে বাঁচাতে আমি গুলি খেতে প্রস্তুত
নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী শেখ আরাফাত গ্রেপ্তার
নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী শেখ আরাফাত গ্রেপ্তার