• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

হাসিনার মৃত্যুদণ্ড দেখে মরতে চাই: সারজিস

   ১৮ জুলাই ২০২৫, ০৩:৩১ পি.এম.
সারজিস আলম। ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

জুলাই অভ্যুত্থানে গণহত্যায় জড়িত ফ্যাসিস্ট শেখ হাসিনার মৃত্যুদণ্ড দেখে মরতে চান বলে আশা প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

শুক্রবার (১৮ জুলাই) দুপুরে মুন্সীগঞ্জে এনসিপির পথসভায় যোগ দিয়ে এ আশা প্রকাশ করেন তিনি।

দেশ এখনও স্বাধীন হয়নি মন্তব্য করে সারজিস বলেন, ‘ফ্যাসিবাদ নির্মূল না হলে দেশ স্বাধীন হবে না। শুধু গোপালগঞ্জে নয়, যেখানেই ফ্যাসিবাদী সন্ত্রাসীরা থাকবে সেখানেই ঐক্যবদ্ধভাবে সবাইকে প্রতিরোধ করতে হবে।’

দেশের বাইরে থেকে যারা হত্যার পরিকল্পনা করছে তাদের আইনের আওতায় আনার আহ্বান জানিয়ে এনসিপির এই নেতা বলেন, ‘হাসিনার বিচার করতে হবে। তার মৃত্যুদণ্ড দেখে মরতে চাই।’

সভায় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এর মোকাবিলা করতে হবে।’

সব রাজনৈতিক দলকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘নেতা নির্ভর নয়, নীতি নির্ভর রাষ্ট্র গড়ে তুলতে হবে।’

আগামী মাসের ৩ আগস্ট জাতীয় শহীদ মিনারে জড়ো হয়ে জুলাই ঘোষণাপত্র আদায় করে ছাড়বেন বলেও হুঁশিয়ারি দেন হাসনাত।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত ৫
সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত ৫
ভারতের চোখে চোখ রেখে কথা বলুন — ব্যারিস্টার ফুয়াদের কড়া বার্তা!
ভারতের চোখে চোখ রেখে কথা বলুন — ব্যারিস্টার ফুয়াদের কড়া বার্তা!
জুলাই সহিংসতা মামলায় নিষিদ্ধ আ’লীগ নেতা কারাগারে
জুলাই সহিংসতা মামলায় নিষিদ্ধ আ’লীগ নেতা কারাগারে