• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
হামের উপসর্গে তিন শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৩২ ছয় নবজাতকের মৃত্যুতে হাসপাতাল বন্ধের পদক্ষেপ নেয়া বেআইনি: শিশির মনির মাটি ও পরিবেশ উপযোগী গাছ লাগাতে হবে: প্রধানমন্ত্রী সীমান্ত নিরাপত্তার চেয়েও ডিজিটাল নিরাপত্তা এখন বেশি জরুরি: তথ্যমন্ত্রী সীমান্তে ফের পুশইনের চেষ্টা, ঠেকিয়ে দিলো বিজিবি সরকারদলীয় এমপিদের সংসদীয় বৈঠক শুরু, সভাপতি প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ঢাকা বাসযোগ্য মনে হয় না: মির্জা ফখরুল ২৫ কোটি বৃক্ষরোপণ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠক ঈদ ও গ্রীষ্মকালীন ছুটি শেষে রোববার খুলছে স্কুল-কলেজ

ইবির পুকুর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

   ১৮ জুলাই ২০২৫, ০২:১৮ পি.এম.

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হল সংলগ্ন পুকুর থেকে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ইবি শাখা ছাত্রদল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র ইউনিয়ন, ছাত্রশিবির ও ছাত্র মজলিস। 

বৃহস্পতিবার (১৭ জুলাই) সাড়ে ৬ টায় লাশটি উদ্ধার করা হয়। নিহত শিক্ষার্থী হলেন, আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের সাজিদ আব্দুল্লাহ (২৫)।

ছাত্র-সংগঠনগুলোর দ্রুত সময়ের মধ্যে তদন্তের মাধ্যমে সাজিদের মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জোর দাবি জানায়।

সাজিদের মৃত্যুতে শাখা ছাত্রদলের আহবায়ক মো. সাহেদ আহম্মেদ ও সদস্য সচিব মো. মাসুদ রুমী মিথুন'র এক যৌথ বিবৃতিতে বলা হয়, মেধাবী শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তার আত্মার মাগফেরাত কামনা করেন। একই সাথে প্রয়াত সাজিদের শোকসন্তপ্ত পরিবার, বন্ধু-বান্ধব ও সহপাঠীদের প্রতি গভীর সমবেদনা জানান। 
এছাড়াও নেতৃদ্বয়, এই মর্মান্তিক ঘটনার যথাযথ তদন্ত এবং ভবিষ্যতে এ ধরণের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখা থেকে জানানো হয়, সাজিদ আব্দুল্লাহর আকষ্মিক ও মর্মান্তিক মৃত্যুতে আমরা শোকাহত। সাজিদ আব্দুল্লাহ জুলাই আন্দোলনের একজন নির্ভীক ও অকুতোভয় সৈনিক ছিল। প্রশাসনকে এই ঘটনার নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে দ্রুততম সময়ে প্রকৃত রহস্য উদঘাটনের আহ্বান জানায়।
এছাড়াও, নিহত শিক্ষার্থীর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানায় এবং এই কঠিন সময়ে তাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে। একই সাথে, ক্যাম্পাসের সকল শিক্ষার্থীকে ধৈর্য ধারণ এবং প্রশাসনকে তদন্তে সহযোগিতা করার আহ্বান জানায়।

ছাত্র ইউনিয়ন ইবি সংসদের সভাপতি মাহমুদুল হাসান এবং সাধারণ সম্পাদক নূর আলম এক যৌথ বিবৃতিতে বলেন, সাজিদ আবদুল্লাহ'র মৃত্য কোনো ভাবেই মেনে নেওয়া যায় না। এমন হাস্যোজ্জ্বল যুবকের আকস্মিক চলে যাওয়া আমাদের মর্মহত করেছে। আমারা তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার শোকসন্তপ্ত পরিবার, বন্ধু-বান্ধব ও সহপাঠীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। একইসঙ্গে তার মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানাচ্ছি।"

 ইবি ছাত্রশিবির সভাপতি মু. মাহমুদুল হাসান ও সেক্রেটারি ইউসুফ আলী  এক যৌথ শোকবার্তায় বলেন, "সাজিদের এই মর্মান্তিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।"
নেতৃবৃন্দ বলেন, "সাজিদ আব্দুল্লাহ ভালোমানের একজন সাঁতারু ছিলেন। পুকুরে সাঁতার কাটতে গিয়ে নাকি অন্যকোন কারণে তাঁর মৃত্যু হয়েছে এ ব্যাপারে সুষ্ঠু তদন্তের মাধ্যমে যথাযথ কারণ উদঘাটন করার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি।"
শোকবার্তায় আরো বলা হয়, আমরা মহান আল্লাহর দরবারে দোয়া করি, তিনি যেন সাজিদকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তাঁর শোকাহত সহপাঠী, বন্ধু-বান্ধব ও পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সইবার ধৈর্য ও শক্তি দান করেন।

বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ইবি শাখা থেকে এক যৌথ শোকবার্তায় সভাপতি সাদেক আহমদ ও সাংগঠনিক সম্পাদক জুনায়েদ খান বলেল, "সাজিদ ছিল একজন প্রাণচঞ্চল ও সদা হাস্যোজ্জ্বল তরুণ। তার এমন অকাল বিদায় কারো জন্যই সহজভাবে মেনে নেওয়া সম্ভব নয়। আমরা তার রূহের মাগফিরাত কামনা করি এবং শোকাহত পরিবার, বন্ধু-বান্ধব ও সহপাঠীদের প্রতি গভীর সমবেদনা জানাই। একইসঙ্গে তার মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জোর দাবি জানাচ্ছি।"

প্রসঙ্গত, বৃহস্পতিবার (১৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের আজিজ হল সংলগ্ন পুকুরে এক শিক্ষার্থীর দেহ ভাসতে দেখা যায়। বিষয়টি বুঝতে পেরে ইবি থানার ওসি মেহেদী হাসানকে খবর দিলে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হসপিটালে নেয়া হয়।  সেখানে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার সুতপা রায় তাকে মৃত ঘোষণা করে এবং ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। 


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইউজিসির সঙ্গে লিঙ্গ সহিংসতা রোধে কাজ করবে ইউএন উইমেন
ইউজিসির সঙ্গে লিঙ্গ সহিংসতা রোধে কাজ করবে ইউএন উইমেন
জাপানের মর্যাদাপূর্ণ বায়োটেক অ্যাওয়ার্ড পেলেন কুবির জান্নাতুল ফেরদৌস
জাপানের মর্যাদাপূর্ণ বায়োটেক অ্যাওয়ার্ড পেলেন কুবির জান্নাতুল ফেরদৌস
দীপেন দেওয়ানের পদত্যাগ দেশের ইতিহাসে এক বিরল ঘটনা
সর্ব মিত্র চাকমা দীপেন দেওয়ানের পদত্যাগ দেশের ইতিহাসে এক বিরল ঘটনা