• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
১৪ উড়োজাহাজ কিনতে বোয়িংয়ের সঙ্গে চুক্তি বৃহস্পতিবার উত্তর-পূর্বাঞ্চলে উজানের ঢল, বৃষ্টি-বন্যায় পরিস্থিতি অবনতির শঙ্কা মে দিবসের শ্রমিক সমাবেশ ঘিরে নয়াপল্টনে মঞ্চ নির্মাণের প্রস্তুতি ভারতীয় ভিসা নিয়ে সুখবর দিলেন পররাষ্ট্রমন্ত্রী বিগত সরকার বিদ্যুতের ৪০ হাজার কোটি টাকা বকেয়া রেখে গেছে: অর্থমন্ত্রী প্রাথমিক শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুলড্রেস, ব্যাগ ও জুতা দেবে সরকার পশ্চিমবঙ্গ বিধানসভার দ্বিতীয় দফার ভোট :  বুথে বুথে মমতার টহল, পিছিয়ে নেই শুভেন্দুও হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের ৩ মাসের সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী সংসদে অসুস্থ রবিউল বাশারের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী চট্টগ্রামে বৃষ্টি, বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচে অনিশ্চয়তা

মোকনায় মাদকবিরোধী অভিযানে  ইয়াবা ও গাঁজাসহ ৫ জন আটক

   ১৮ জুলাই ২০২৫, ১০:৪৮ এ.এম.

টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মোকনা ইউনিয়নে মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৬ জুলাই) রাতে উপজেলার নাটাং ও গাজুটিয়া এলাকায় অভিযান চালিয়ে ১৭৫ পিস ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। দীর্ঘ দিন ধরেই চলে আসছে এই মাদক কারবারি। স্বৈরাচার আওয়ামী লীগের সময়ে প্রভাব খাটিয়ে এই মাদক কারবারি বড় পরিসরে চলে আসছে।

তবে এইখানে উল্লেখ্য যে, মোকনা আওয়ামী ইউপি সদস্যর ভাগিনা মোস্তাক মামার পরিচয়ে প্রভাব খাটিয়ে এই মাদক কারবারি করে চলে আসছিল এবং মোকনা ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক টিটু দীর্ঘদিন ধরে এই  মাদক কারবারি করে আসছে।

আটককৃতরা হলেন—নাটাং গ্রামের টিটু (২০), স্বপন (৩০) এবং গাজুটিয়া গ্রামের রিয়াজ (২২), মোস্তাক (২৭) ও  এর নাসির (২৮)। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন-আমি সবসময় বলিষ্ঠ কণ্ঠে বলে থাকি, যতদিন নাগরপুর থানায় আছি, ততদিন মাদক হারাম। আমি যোগদানের পর থেকে প্রায় ৪০-৪৫ জন মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনেছি। এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। সবার সহযোগিতা কামনা করছি।

এ সময় তিনি মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির জন্য এলাকাবাসীকেও আহ্বান জানান এবং অপরাধীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। নাগরপুর থানা পুলিশের এই অভিযানকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

ভিওডি বাংলা/হোসাইন মৃদুল/এম 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এখনো স্বজন হারানোদের কান্নায় ভারী হয়ে ওঠে উপকূল
ভয়াল ২৯ এপ্রিল: এখনো স্বজন হারানোদের কান্নায় ভারী হয়ে ওঠে উপকূল
বজ্রপাতে বাবার মৃত্যু, কোল থেকে ছিটকে প্রাণে বাঁচল শিশুসন্তান
বজ্রপাতে বাবার মৃত্যু, কোল থেকে ছিটকে প্রাণে বাঁচল শিশুসন্তান
ভোলাহাটে পাম্পে তেল আসার আগেই পথে পাচার, ট্রলি-ড্রাম জব্দ
ভোলাহাটে পাম্পে তেল আসার আগেই পথে পাচার, ট্রলি-ড্রাম জব্দ