• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান এই বাজেটকে যারা গণবিরোধী বলে, তারা জনগণের বন্ধু হতে পারে না: প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নির্মূলে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: ডিএমপি কমিশনার পুলিশে বড় রদবদল, একসঙ্গে ১২ কর্মকর্তার বদলি-পদায়ন সীমান্তে অপরাধ দমনে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় প্রধানমন্ত্রী নাগরিক সেবা নিশ্চিতে অজুহাত গ্রহণযোগ্য নয়: ডিএসসিসি প্রশাসক সব জেলা-উপজেলা হাসপাতালে ডায়ালাইসিস সেবা চালু হবে: স্বাস্থ্যমন্ত্রী প্রবাসীদের আকামা নিয়ে হঠাৎ কঠোর কাতার প্রাচীন গৌড়ের ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, ঘুরে দেখলেন সোনামসজিদ

নির্বাচন ঠেকাতে ষড়যন্ত্র শুরু হয়েছে- মির্জা ফখরুল

   ১৭ জুলাই ২০২৫, ০৭:৪৯ পি.এম.
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি-সংগৃহীত

জ্যেষ্ঠ প্রতিবেদক
নতুন বাংলাদেশ তৈরির সুযোগ যেন কোনোভাবে নষ্ট না হয় সেই আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (১৭ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে জুলাই আন্দোলনে নিহত শিক্ষার্থীদের স্মরণে ছাত্রদল আয়োজিত সভায় তিনি আহ্বান জানান।  

মির্জা ফখরুল বলেন, ৭১ ও ৯০ এর পর নতুন সম্ভবনার দ্বার খুলে দিয়েছে ২৪ এর জুলাই গণ-অভ্যুত্থান। কিন্তু জুলাইয়ের বিজয়ের কৃতিত্ব কার? অনেকে দাবি করছেন তাদের, কিন্তু এই কৃতিত্ব জনগণের, দেশের মানুষের। সবাই নেমে এসেছিলেন। সবার লক্ষ্য ছিল গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার।
 
ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে উল্লেখ করে নেতাকর্মীদের সতর্ক করে বিএনপি মহাসচিব বলেন, তারা চেষ্টা করছে তাদের পাতা ফাঁদে বিএনপিকে ফেলতে, সেটা হবে না। তারা চেষ্টা করছে বিএনপি যেন, তাদের বক্তব্যের পর ঝাঁপিয়ে পড়ে, প্রতিবাদ করে। কিন্তু তা হবে না। লন্ডন বৈঠকে নির্বাচনের আশ্বাসের পর থেকেই ঝামেলা শুরু করে দিয়েছে চক্রান্তকারীরা। উত্তেজিত হবেন না, বিভ্রান্ত হয়ে তাদের পাতা ফাঁদে পা দেবেন না।

দেশের যা কিছু মহান অর্জন হয়েছে তা বিএনপির হাত ধরে হয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, সবাইকে একসাথে নিয়ে সংস্কারের উদ্যোগ নিয়েছে বিএনপি। আমরা আগেই উপলব্ধি করেছিলাম তৎকালীন সরকার দেশকে যেখানে নিয়ে গেছে, সেখান থেকে উত্তরণ প্রয়োজন ছিল। ফ্যাসিস্টরা দেশকে গোলাম বানিয়ে রাখতে চেয়েছিলো।

ফ্যাসিস্ট বিদায় হলেও ষড়যন্ত্র থেমে নেই উল্লেখ করে তিনি বলেন, গণতন্ত্রের যেন উত্তরণ না ঘটে, তার ষড়যন্ত্র চলছে। তারেক রহমানের বিরুদ্ধে অশ্লীল অশ্রাব্য ভাষায় কথা বলছেন, কেন, শুধু ভয়ে। কারণ তারেক রহমান জাতীয় নেতা, তাই তাকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে।
 
বিএনপি মহাসচিব বলেন, জুলাই আন্দোলনে ছাত্রদলের ১৪২ জন শহীদ হয়েছেন, তাদের নাম গেজেটেড হয়নি। এটা বিএনপির শীর্ষ নেতারা দেখবেন। আহতরাও সহযোগিতা না পাওয়ার অভিযোগ করছে, সরকারকে এ বিষয়ে আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান তিনি। 

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশের উন্নয়ন অব্যাহত রাখতে হলে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে
দেশের উন্নয়ন অব্যাহত রাখতে হলে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে
সিলেট বিমানবন্দরে পৌঁছেছেন তারেক রহমান
সিলেট বিমানবন্দরে পৌঁছেছেন তারেক রহমান
৬৬ হাজার পরিবারকে বাঁচাতে আমি গুলি খেতে প্রস্তুত
৬৬ হাজার পরিবারকে বাঁচাতে আমি গুলি খেতে প্রস্তুত