• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

প্রকাশ্যে ছাত্রলীগ, রণক্ষেত্র গোপালগঞ্জ!

   ১৬ জুলাই ২০২৫, ০৩:৫৭ পি.এম.
হামলা ও সংঘর্ষে গোপালগঞ্জ যেন রণক্ষেত্র। ছবি : সংগৃহীত

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জ থেকে মাদারীপুর ফেরার পথে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহরে হামলা চালিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। এই সমাবেশকে কেন্দ্র করে গোপালগঞ্জ যেন রণক্ষেত্রে পরিণত হয়েছে। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগকেও দীর্ঘদিন পর প্রকাশ্যে দেখা যাচ্ছে।

বুধবার (১৬ জুলাই) বিকেল ৩টার দিকে জুলাই পদযাত্রা শেষে ফেরার সময় এ হামলার ঘটনা ঘটে। এ পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।

এর আগে দুপুরে গোপালগঞ্জ শহরের পৌরপার্কে আয়োজিত এক সমাবেশে যোগ দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতারা। নেতাদের আগমনে ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগানে মুখর হয়ে ওঠে সমাবেশস্থল।

দুপুর ১টা ৩৫ মিনিটে সমাবেশ মঞ্চে ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালায়। তারা সাউন্ড সিস্টেম ও চেয়ার ভাঙচুর করে এবং এনসিপির নেতাকর্মীদের ওপর চড়াও হয়।

এর আগে সকালে সদর উপজেলায় পুলিশের একটি গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এরপর নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়িতেও হামলা হয়। দুপুর ১২টার দিকে কংশুর এলাকা থেকে নাশকতা ও পুলিশের ওপর হামলার অভিযোগে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সাত নেতাকর্মীকে আটক করে সেনাবাহিনী।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতের চোখে চোখ রেখে কথা বলুন — ব্যারিস্টার ফুয়াদের কড়া বার্তা!
ভারতের চোখে চোখ রেখে কথা বলুন — ব্যারিস্টার ফুয়াদের কড়া বার্তা!
জুলাই সহিংসতা মামলায় নিষিদ্ধ আ’লীগ নেতা কারাগারে
জুলাই সহিংসতা মামলায় নিষিদ্ধ আ’লীগ নেতা কারাগারে
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের