• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার দায় অস্বীকার এ যেন 'শেষের কবিতা'র মহাকাব্যিক শুরু! ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ

বিএনপির চরিত্র হননের ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল

   ১৪ জুলাই ২০২৫, ১২:১৭ পি.এম.
সংবাদ সম্মেলনে কথা বলছেন মির্জা ফখরুল। ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে  অনুষ্ঠিত এক জরুরি সংবাদ সম্মেলনে মিটফোর্ড হত্যাকাণ্ড নিয়ে দলের অবস্থান স্পষ্ট করেছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ঘটনার কোনো প্রত্যক্ষ সংশ্লিষ্টতা বা প্রমাণ ছাড়াই বিএনপি ও জনাব তারেক রহমানের বিরুদ্ধে ঘৃণ্য অপপ্রচার চালানো হচ্ছে, যা একটি সুপরিকল্পিত রাজনৈতিক ষড়যন্ত্র।

তিনি জানান, মিটফোর্ড এলাকায় লালচাঁদ সোহাগ হত্যাকাণ্ডের ঘটনায় এজাহারে যাদের নাম এসেছে, তাদের বিরুদ্ধে দলীয় তদন্ত ও শৃঙ্খলা বিবেচনায় আজীবন বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে নিহতের পরিবার থেকেও মামলার অসঙ্গতি তুলে ধরা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ঘটনার মূল অপরাধীদের এখনো গ্রেপ্তার বা শনাক্ত করতে না পারা, ভিডিও ধারণের পরিকল্পিত প্রচার এবং সোশ্যাল মিডিয়ায় আগে থেকেই তৈরি কনটেন্ট ছড়িয়ে দেওয়া—সব মিলিয়ে আমরা মনে করি, এটি একটি রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত প্রচেষ্টা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, দ্রুত বিচার নিশ্চিত ও প্রকৃত সত্য উদঘাটনের লক্ষ্যে বিএনপি একটি ‘তদন্ত ও তথ্যানুসন্ধানী কমিটি’ গঠন করেছে।

বিএনপি অভিযোগ করে, “সরকারবিরোধী আন্দোলনের নেতৃত্ব দানকারী তারেক রহমানের চরিত্র হননে প্রকাশ্যে অশ্লীল ও কুরুচিপূর্ণ ভাষা প্রয়োগ এবং ঘটনার রাজনৈতিক ব্যবহার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে।”

দলের পক্ষ থেকে আশঙ্কা প্রকাশ করা হয়, “সামনে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে দেশে অস্থিতিশীলতা তৈরি এবং ফ্যাসিবাদের পুনঃউত্থানের পথ তৈরি করা হচ্ছে।”

বিএনপি তাদের অবস্থান পুনর্ব্যক্ত করে জানায়, “অপরাধীর কোনো দলীয় পরিচয় থাকতে পারে না। অপরাধ অপরাধই—তা যে-ই করুক। দল অপরাধীর দায় নেয় না।”

মির্জা ফখরুল বলেন, “আমরা শত বাধা অতিক্রম করে জনগণকে সঙ্গে নিয়ে গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ থাকব। ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্যই পারে ষড়যন্ত্রকারীদের মোকাবিলা করতে।”

সংবাদ সম্মেলনের শেষাংশে বিএনপি মহাসচিব বলেন, “সুষ্ঠু নির্বাচন ও জনগণের মালিকানা প্রতিষ্ঠার পথে যদি কোনো অপশক্তি বাধা হয়ে দাঁড়ায়, তাহলে আমরা ঐক্যবদ্ধ গণতান্ত্রিক শক্তির মাধ্যমে তা প্রতিহত করবো ইনশাআল্লাহ।”

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাষ্ট্রদূত আনসারীকে দেখতে সিএমএইচে ডা. রফিকূল
রাষ্ট্রদূত আনসারীকে দেখতে সিএমএইচে ডা. রফিকূল
সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত ৫
সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত ৫
ভারতের চোখে চোখ রেখে কথা বলুন — ব্যারিস্টার ফুয়াদের কড়া বার্তা!
ভারতের চোখে চোখ রেখে কথা বলুন — ব্যারিস্টার ফুয়াদের কড়া বার্তা!