• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

হোয়াটসঅ্যাপ চ্যাটে নতুন চমক

   ১৩ জুলাই ২০২৫, ০৫:০১ পি.এম.
হোয়াটঅ্যাপের লোগো। ছবি : সংগৃহীত

প্রযুক্তি ডেস্ক

একসঙ্গে কতজন গ্রুপ সদস্য বার্তা টাইপ করছেন—এখন থেকে হোয়াটসঅ্যাপে চ্যাটে না ঢুকেও তা দেখা যাবে। নতুন এই ফিচারটি পরীক্ষামূলকভাবে চালু হয়েছে অ্যান্ড্রয়েড বিটা সংস্করণে।

হোয়াটসঅ্যাপ সম্প্রতি একাধিক নতুন ফিচার চালু করেছে, যার মধ্যে রয়েছে এআই মেসেজ সামারি ও ভয়েস এজেন্টের মতো উন্নত সুবিধা। এবার যুক্ত হলো আরও একটি কার্যকরী ফিচার—যার মাধ্যমে গ্রুপ চ্যাটে একাধিক সদস্য একযোগে বার্তা টাইপ করছেন কিনা, তা চ্যাট না খুলেই জানা যাবে।

আগে গ্রুপে কেউ বার্তা টাইপ করলে শুধু একজনের নাম দেখা যেত, অন্য কেউ টাইপ করলেও তা বোঝা যেত না যতক্ষণ না চ্যাটে ঢোকা হতো। এখন বিটা সংস্করণে দেখা যাচ্ছে, চ্যাট তালিকায় লেখা থাকবে ‘২ জন টাইপ করছে’ বা ‘৩ জন টাইপ করছে’-এর মতো বার্তা। ফলে চ্যাটে না ঢুকেও আলোচনার গতিপ্রবাহ সম্পর্কে ধারণা পাওয়া যাবে।

তবে এই সুবিধাটি শুধুমাত্র টেক্সট টাইপ করার ক্ষেত্রে প্রযোজ্য। যদি একাধিক সদস্য একসঙ্গে ভয়েস বার্তা রেকর্ড করেন, সেক্ষেত্রে আগের মতোই কেবল একজনের নামই দৃশ্যমান থাকবে।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট WABetaInfo জানায়, অ্যান্ড্রয়েডের ২.২৫.২০.১৭ সংস্করণে এই ফিচারটি পরীক্ষামূলকভাবে চালু হয়েছে। হোয়াটসঅ্যাপ জানিয়েছে, সফল পরীক্ষার পর এটি বিশ্বব্যাপী সকল ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হতে পারে।

গ্রুপ চ্যাটের স্বচ্ছতা ও গতি বাড়াতে হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচার ইতোমধ্যেই ব্যবহারকারীদের মধ্যে প্রশংসা পাচ্ছে।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকায় অনুষ্ঠিত হবে জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা
ঢাকায় অনুষ্ঠিত হবে জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা
গাড়ির ভেতরে শৌচাগার, চীনা প্রতিষ্ঠানের অভিনব আবিষ্কার
গাড়ির ভেতরে শৌচাগার, চীনা প্রতিষ্ঠানের অভিনব আবিষ্কার
ইনস্টাগ্রাম ফেসবুকে রিলস নির্মাতাদের যে সুখবর দিলো মেটা
ইনস্টাগ্রাম ফেসবুকে রিলস নির্মাতাদের যে সুখবর দিলো মেটা