• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

ক্ষমতা নয়, আমরা চাই প্রয়োজনীয় সংস্কার: নাহিদ ইসলাম

   ১৩ জুলাই ২০২৫, ০৩:১৫ পি.এম.
পিরোজপুরে পথসভায় বক্তব্য দিচ্ছেন নাহিদ ইসলাম। ছবি : সংগৃহীত

পিরোজপুর প্রতিনিধি

জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরে পদযাত্রা ও পথসভা আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। প্রবল বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের আগেই সমাপ্তি ঘটে কর্মসূচির।

রোববার (১৩ জুলাই) দুপুরে পিরোজপুর সদর উপজেলা সিও অফিস চত্বর থেকে পদযাত্রা শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। বৃষ্টির কারণে শহীদ মিনারে অনুষ্ঠিত পথসভার সময়সূচিও সংক্ষিপ্ত করা হয়।

এনসিপির কেন্দ্রীয় নেতৃত্বের প্রায় ৪০ জন সদস্য এই কর্মসূচিতে অংশ নিতে আগের রাতেই পিরোজপুরে পৌঁছান। সমাবেশে বক্তব্য রাখেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, যুগ্ম সদস্য সচিব মশিউর রহমানসহ বরিশাল ও পিরোজপুরের স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, গণ-অভ্যুত্থানের পর আমরা পুরনো রাজনীতিতে আর ফিরব না। জবরদখল, নির্যাতন ও ক্ষমতার লোভের রাজনীতি এখন জনগণের কাছে গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে আমরা নতুন বাংলাদেশ গড়ার পথে হাঁটছি। ক্ষমতা নয়, আমরা চাই প্রয়োজনীয় সংস্কার।

কর্মসূচি শেষে এনসিপির কেন্দ্রীয় প্রতিনিধি দল বিকেলে ঝালকাঠিতে অনুষ্ঠিত ‘জুলাই পদযাত্রা’ ও পথসভায় যোগ দিতে রওনা হয়।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত ৫
সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত ৫
ভারতের চোখে চোখ রেখে কথা বলুন — ব্যারিস্টার ফুয়াদের কড়া বার্তা!
ভারতের চোখে চোখ রেখে কথা বলুন — ব্যারিস্টার ফুয়াদের কড়া বার্তা!
জুলাই সহিংসতা মামলায় নিষিদ্ধ আ’লীগ নেতা কারাগারে
জুলাই সহিংসতা মামলায় নিষিদ্ধ আ’লীগ নেতা কারাগারে