• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

শহীদকন্যা সুমাইয়ার কলেজে ভর্তির দায়িত্ব নিলেন তারেক রহমান

   ১২ জুলাই ২০২৫, ০২:২৩ পি.এম.
তারেক রহমানের পক্ষে আর্থিক সহযোগিতা প্রদান করছেন আতিকুর রহমান রুমন। ছবি : সংগৃহীত

কক্সবাজার প্রতিনিধি

আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী গণআন্দলোনে নিহত শহীদ আবদুল হালিমের কন্যা সুমাইয়া ওয়াসিমাকে কলেজে ভর্তির দায়িত্ব নিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।

সুমাইয়া ওয়াসিমাকে কক্সবাজারের চকরিয়া সরকারি কলেজে দ্বিতীয় বর্ষে ভর্তি করা হয়েছে। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এমন মানবিক সহায়তার প্রতি শ্রদ্ধা জানিয়ে সুমাইয়া ওয়াসিমা তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

শনিবার সকালে (১২ জুলাই ২০২৫) বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন কক্সবাজারে গিয়ে সুমাইয়া ওয়াসিমাকে আর্থিক সহায়তা প্রদান করেন এবং তার পড়ালেখায় সর্বাত্মক পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

আতিকুর রহমান রুমন উপস্থিত গণমাধ্যমকে বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সারাদেশে ‘আমরা বিএনপি পরিবার’ সংগঠনটি সেবামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বিগত আওয়ামী ফ্যাসিস্ট শাসনামলে দলের যেসব ব্যক্তি ও পরিবার অত্যাচারিত-নিপিড়ীত, গুম-খুন ও নির্মম নির্যাতনের শিকার হয়েছেন তাদের পাশে আমরা দাঁড়িয়েছি। আগামীতেও ‘আমরা বিএনপি পরিবার’ এসব ব্যক্তি ও পরিবারের পাশে থাকবে ইনশাআল্লাহ। 

এসময় উপস্থিত ছিলেন— কক্সবাজার জেলার জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি শাহাদাৎ হোসেন রিপনসহ অন্যান্যরা।

প্রসঙ্গত, শহীদ আবদুল হালিমের গ্রামের বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের বানিয়ার ছড়া গ্রামে।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড