• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মিনা-মুজদালিফায় বাড়ছে তাপমাত্রা, হজযাত্রীদের জন্য সতর্কবার্তা রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় বিশেষ পিপি নিয়োগ পুরনো ঘুণে ধরা বাংলাদেশ আর দেখতে চাই না: স্থানীয় সরকারমন্ত্রী ঈদযাত্রার প্রথম দিনে সড়কে ১৬ প্রাণহানি চার মাসে ধর্ষণসহ শিশু নির্যাতনের ৭৩ ঘটনায় মামলা হয়নি হামের রোগী ও জরুরি সেবায় নিয়োজিত ডাক্তার-নার্সদের ঈদের ছুটি বাতিল পাকিস্তান কি পারবে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ থামাতে? চাঁন-তারা জামে মসজিদের জানাজার ঘর উদ্বোধন করলেন ডিএসসিসি প্রশাসক ২৫ মে থেকে পরবর্তী এক বছর ‘নজরুল বর্ষ’: প্রধানমন্ত্রী টাকা দিয়ে মীমাংসার প্রস্তাব, ধর্ষণের শিকার কিশোরীর গলায় ফাঁস

ট্রান্সফরমার লাগাতে গিয়ে বিদ্যুৎ কর্মীর মৃত্যু

   ১১ জুলাই ২০২৫, ০৮:৫৩ পি.এম.

আমতলী (বরিশাল) প্রতিনিধি 

আমতলীতে পুরাতন ট্রান্সফরমার পরিবর্তন কওে নতুন ট্রান্সফরমার লাগাতে গিয়ে বায়েজিদ হোসেন আকাশ (৩২) নামে এক বিদ্যুৎ কর্মীও মৃত্যু হয়েছে। 

শুক্রবার (১১ জুলাই) বিকাল ৪ টার সময় আমতলীর কুকুয়া ইউনিয়নের হরিমৃতুঞ্জয় গ্রামে এঘটনা ঘটে। বায়েজিদ বরিশাল বিমান বন্দর থানার তহুতপুুর গ্রামের বাকের হোসেনের ছেলে।

শুক্রবার সকালে বায়েজিদ তার সহকর্মী রিফাতের সাথে কুকুয়া ইউনিয়নের হরিমৃতুঞ্জয় গ্রামের বিদ্যুৎ সংযোগের পুরাতন একটি ট্রান্সফরমার পরিবর্তনের জন্য খুটিতে উঠে কাজ করছিলেন। এসময় বিদ্যুৎ সংযোগ বন্ধ ছিল। কাজ শেষ হওয়ার আগেই নিজ দপ্তরের লোকজন বিদ্যুৎ সংযোগ চালু করায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে বায়েজিদ তারের উপর ঝুলে পরেন। সাথে থাকা সহকর্মীরা তাৎক্ষনিক স্থানীয়দেও সহায়তায় তারের উপর ঝুলে থাকা বায়েজিদেও নিথর মরদেহ উদ্ধার করে আমতলী হাসপাতালে নিয়ে আসেন। আমতলী হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক লুনা বিনতে হক তাকে মৃত্যু ঘোষনা করেন। 

পল্লী বিদ্যুৎ আমতলী কার্যালয়ের জুনিয়র প্রকৌশলী মো. খুরশিদ আলম বলেন, কাজ করার সময় বিদ্যুৎ সংযোগ চালুর বিষয়টি তদন্ত করা হবে। 

পল্লীবিদ্যুৎ পটুয়াখালী কার্যালয়ের জেনারেল ম্যানেজার মো. আবুল কাসেম বলেন, বায়েজিদের মৃত্যুতে কারো কোন গাফেলতি থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আমতলী থানার ওসি তদন্ত আমির হোসেন বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে কারো কোন গাফেলতি থাকলে তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা নেওয়া হবে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রামিসাসহ শিশু ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে মানববন্ধন
রামিসাসহ শিশু ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে মানববন্ধন
৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, তরুণকে গণপিটুনি
৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, তরুণকে গণপিটুনি
যশোরে কাভার্ডভ্যান-ইজিবাইকের ত্রিমুখী সংঘর্ষ, নিহত ৩, আহত ২
যশোরে কাভার্ডভ্যান-ইজিবাইকের ত্রিমুখী সংঘর্ষ, নিহত ৩, আহত ২