• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ব্যানার-ফেস্টুন অপসারণ করলেন বিএনপি নেতারা

   ২৪ নভেম্বর ২০২৪, ০৭:৫৮ পি.এম.

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পলায়নের পর লাগানো সব পোস্টার, ব্যানার ও ফেস্টুন অপসারণ করতে দলীয় নেতাকর্মীদের কড়া নির্দেশনা দিয়েছে বিএনপি। গত ১০ নভেম্বর রাতে বিএনপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

কেন্দ্রীয় বিএনপির নির্দেশের পর রবিবার (২৪ নভেম্বর) সকালে বগুড়ার শিবগঞ্জ উপজেলা বিএনপি শহীদ মীর মুগ্ধ স্কয়ার চত্বরে ব্যানার-ফেস্টুন অপসারণ কার্যক্রম উদ্বোধন করা হয়।

এই কর্মসূচির উদ্বোধন করেন বগুড়া জেলা বিএনপি সহসভাপতি ও থানা বিএনপি সভাপতি অধ্যক্ষ মীর শাহে আলম।

ব্যানার ফেস্টন অপসারণ কার্যক্রম শেষে মীর শাহে আলম বলেন, কেন্দ্রীয় বিএনপির নির্দেশ মোতাবেক আগামী তিন দিনের মধ্যে পৌর এলাকাসহ ১২টি ইউনিয়নের সব ধরনের ব্যানার-ফেস্টন অপসারণ করা হবে। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সময় পৌর বিএনপি, উপজেলা বিএনপি, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে অভিনন্দন জানিয়ে তিস্তা চুক্তির আহ্বান বিএনপির
পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে অভিনন্দন জানিয়ে তিস্তা চুক্তির আহ্বান বিএনপির
মির্জা আব্বাসের সুস্থতার খবরে নাসীরুদ্দীন পাটওয়ারীর পোস্ট
মির্জা আব্বাসের সুস্থতার খবরে নাসীরুদ্দীন পাটওয়ারীর পোস্ট
এনসিপির দুই নারী এমপির জুলাই শহীদদের গণকবরে শ্রদ্ধা
এনসিপির দুই নারী এমপির জুলাই শহীদদের গণকবরে শ্রদ্ধা