• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জনতার হাতে আটক আ. লীগ নেতা কারাগারে

সুনামগঞ্জ প্রতিনিধি    ৯ জুলাই ২০২৫, ০৭:৫৩ পি.এম.

 আ. লীগের দিরাই উপজেলার সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রদীপ রায়কে জেলহাজতে পাঠিয়েছেন আদালত।

বুধবার (০৯ জুলাই) বিকাল পাঁচটায় গ্রেপ্তারকৃত প্রদীপ রায়কে দ্রুত বিচার আদালতে হাজির করলে তাকে কারাগারে প্রেরণ করা হয়।

এর আগে মঙ্গলবার (০৮ জুলাই) রাত আড়াইটার দিকে সিলেট নগরীর সুবিদবাজারের লন্ডনি রোড এলাকার একটি ভাড়াবাসা থেকে জনতার হাতে আটক হন তিনি।

পরে তাকে পুলিশ হেফাজতে নেয়া হলে গেল বছরের চার আগস্টে সুনামগঞ্জ শহরে ছাত্র জনতার উপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে সুনামগঞ্জে জেল হাজতে প্রেরণ করা হয়।

প্রদীপ রায়ের আইনজীবী অ্যাড. আব্দুল আজাদ রুমান জানান, বিকাল পাঁচটার দিকে প্রদীপ রায়কে আদালতে হাজির করলে সুনামগঞ্জের দ্রুত বিচার আদালতের বিচারক মুহাং হেলাল উদ্দিন তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।

সুনামগঞ্জ সদর থানার ওসি মো. আবুল কালাম জানান, গত বছরের চার আগস্টে সুনামগঞ্জ শহরের পুরাতন বাসস্টেশনে ছাত্র জনতার উপর হামলার ঘটনায় গেল দুই সেপ্টেম্বর দায়ের হওয়া দ্রুত বিচার আইনের মামলার ৯৯ জন আসামির মধ্যে ২১ নম্বর এজাহার নামীয় আসামি হিসেবে প্রদীপ রায়কে গ্রেপ্তার করা হয়েছে।


ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৪ মাসের মাথায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা
প্রেম করে বিয়ে ৪ মাসের মাথায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা
গৌরীপুরে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
গৌরীপুরে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
কালিয়ায় ঝড়ে গাছ ভেঙে স্কুলের শ্রেণিকক্ষ ধস, আহত ২ শিক্ষার্থী
কালিয়ায় ঝড়ে গাছ ভেঙে স্কুলের শ্রেণিকক্ষ ধস, আহত ২ শিক্ষার্থী