• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

ঐকমত্য কমিশনের সঙ্গে কানাডার হাইকমিশনারের বৈঠক

   ৯ জুলাই ২০২৫, ০৪:৪১ পি.এম.
ঐকমত্য কমিশনের সঙ্গে কানাডার হাইকমিশনারের বৈঠক। ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিংয়ের সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান অধ্যাপক আলী রিয়াজের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৯ জুলাই) এক সাক্ষাতে জাতীয় ঐকমত্য কমিশনের অগ্রগতি নিয়ে আলোচনা হয়।

বৈঠকে অধ্যাপক রিয়াজ রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলমান সংলাপ ও জাতীয় সনদ প্রণয়নের অগ্রগতি সম্পর্কে কানাডীয় প্রতিনিধিদলকে অবহিত করেন। তিনি কানাডার আগ্রহকে স্বাগত জানান এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করতে আন্তর্জাতিক অংশীদারত্বের গুরুত্ব তুলে ধরেন।

আলী রিয়াজের সঙ্গে ছিলেন রাজনৈতিক উপদেষ্টা মার্কাস ডেভিস, উপদেষ্টা স্টিফেন উইভার ও সহযোগিতা বিষয়ক প্রধান।

বৈঠকে কানাডীয় প্রতিনিধিদল কমিশনের লক্ষ্য ও কর্মকাণ্ডে দৃঢ় সমর্থন প্রকাশ করে। তারা অন্তর্ভুক্তিমূলক সংলাপ ও জাতীয় ঐকমত্য গঠনের প্রচেষ্টাকে সাধুবাদ জানায় এবং কানাডা সরকারের পক্ষ থেকে ভবিষ্যতেও সহযোগিতা ও সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেয়।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশে প্রথমবার টাঙ্গাইল শাড়ি বুননের মানসম্মত প্রশিক্ষণ কাঠামো তৈরি
দেশে প্রথমবার টাঙ্গাইল শাড়ি বুননের মানসম্মত প্রশিক্ষণ কাঠামো তৈরি
আজ শ্রীমঙ্গল যাচ্ছেন প্রধানমন্ত্রী
আজ শ্রীমঙ্গল যাচ্ছেন প্রধানমন্ত্রী
প্রযুক্তিনির্ভর অর্থনীতি গড়তে সরকার বদ্ধপরিকর: প্রযুক্তিমন্ত্রী
প্রযুক্তিনির্ভর অর্থনীতি গড়তে সরকার বদ্ধপরিকর: প্রযুক্তিমন্ত্রী