• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

জামায়াতের পক্ষে প্রচারণা, পুলিশের এসির বিরুদ্ধে ব্যবস্থা নেবে ডিএমপি

   ৬ জুলাই ২০২৫, ০৫:৩১ পি.এম.
জামায়াতের পক্ষে প্রচারণা

নিজস্ব প্রতিবেদক

জামায়াতে ইসলামী বাংলাদেশ আয়োজিত একটি অনুষ্ঠানে পুলিশের এক কর্মকর্তার রাজনৈতিক বক্তব্য দেওয়ার ঘটনায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ইতোমধ্যেই পুলিশ কর্মকর্তার ওই বক্তব্যের ভিডিও ভাইরাল হয়েছে। বিষয়টি নিয়ে ঢাকা মেট্রোপলিটান পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে বিভাগীয় তদন্ত ও ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।

বক্তব্যে তিনি বলেন,আগের ফ্যাসিস্ট সরকার পুরো দেশ বিক্রি করে দিয়েছে এটা আপনারা সবাই জানেন, পত্রিকাতেও পড়েছেন। এখন একটা সুযোগ এসেছে দেশের জন্য কাজ করার। আপনারা এলাকায় কাজ করবেন, কর্মীর সংখ্যা বাড়াবেন। আমরা পুলিশ, আমাদের জনগণের সঙ্গে সম্পৃক্ত হতে হবে। দেশপ্রেমিক জনগণের সঙ্গে আমরা কাজ করবো। এখন আমাদের একটা সুযোগ আসছে ভোট বিপ্লবের। ভোটের মাধ্যমে যেন আমরা সৎ ও যোগ্য লোককে নির্বাচিত করতে পারি, আমরা সেটা চাই।

তার বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নেটিজেনদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। অনেকেই প্রশ্ন তোলেন, কীভাবে একজন সরকারি কর্মকর্তা রাজনৈতিক মঞ্চে গিয়ে এমন বক্তব্য দিতে পারেন।

ডিএমপির লালবাগ বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, বিষয়টি আমরা শুনেছি। আমাদের একজন পুলিশ কর্মকর্তা কেন এমন বক্তব্য দিয়েছেন, তা খতিয়ে দেখা হচ্ছে। ডিএমপির প্রসিকিউশন অনুযায়ী একটি কমিটির মাধ্যমে যাচাই-বাছাই করে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

সেখানে জামায়াতের ঢাকা-৭ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হাজী এনায়েত উল্লাহর উদ্যোগে এক আলোচনা সভা ও খাবার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজনে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল।

আলোচনা সভায় পুলিশের পোশাক পরা অবস্থায় বক্তব্য দেন লালবাগ বিভাগের সহকারী কমিশনার (পেট্রোল) শাহ আলম।


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুলিশ-গণমাধ্যম সহযোগিতা জোরদারে তিন দিনব্যাপী কর্মশালা
পুলিশ-গণমাধ্যম সহযোগিতা জোরদারে তিন দিনব্যাপী কর্মশালা
মেট্রোরেলে পরিবার থেকে বিচ্ছিন্ন শিশু, বাবার কাছে ফিরিয়ে দিলো আনসার
মেট্রোরেলে পরিবার থেকে বিচ্ছিন্ন শিশু, বাবার কাছে ফিরিয়ে দিলো আনসার
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের