• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মাদকের টাকা না দেওয়ায় মাকে কুপিয়ে হত্যা

   ২৩ নভেম্বর ২০২৪, ১২:৪৭ পি.এম.
সংগৃহীত ছবি

কক্সবাজারে মাদকসেবনের টাকা না দেওয়ায় মাকে কুপিয়ে হত্যা করে থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন হোসাইন মোহাম্মদ আবিদ নামের এক যুবক।

শুক্রবার (২২ নভেম্বর) রাত আড়াইটার দিকে শহরের পশ্চিম বড়ুয়া পাড়ায় এ ঘটনা ঘটে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াস খান বিষয়টি নিশ্চিত করেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, হোসেন মোহাম্মদ আবিদ মাদকসেবনে আসক্ত। মাদকের টাকার জন্য প্রায় বাবা-মাকে চাপ সৃষ্টি করতেন এবং নানাভাবে নির্যাতন করতেন। এরই অংশ হিসেবে শুক্রবার রাতে মা আনোয়ারা বেগমের সঙ্গে তার বাগ্‌বিতণ্ডা হয়। এর জেরে মধ্য রাতে মাকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেন তিনি। এ সময় শুধু মা ও ছেলে ছিলেন বাসায়।

কক্সবাজার সদর মডেল থানার ওসি মোহাম্মদ ইলিয়াস খান বলেন, মাকে হত্যা করে দরজায় তালা দিয়ে থানায় গিয়ে আত্মসমর্পণ করে ঘাতক ছেলে। পরে তার স্বীকারোক্তি মতে তাদের বাসায় গিয়ে পুলিশ দেখতে পায় গুরুতর জখম অবস্থায় খাটে পড়ে ছিল ওই নারীর মরদেহ। তার শরীরে একাধিক দায়ের কোপ রয়েছে। মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে।


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গুলিবিদ্ধ যুবককে ঢাকায় নেয়ার পথে অ্যাম্বুলেন্সেও গুলি
গুলিবিদ্ধ যুবককে ঢাকায় নেয়ার পথে অ্যাম্বুলেন্সেও গুলি
প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডারে দুই লাখ পিস ইয়াবা
প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডারে দুই লাখ পিস ইয়াবা
সাভারের সাব-রেজিস্ট্রার জাকির ‘স্ট্যান্ড রিলিজ’
সাভারের সাব-রেজিস্ট্রার জাকির ‘স্ট্যান্ড রিলিজ’