• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

বিচার না হওয়া পর্যন্ত আ. লীগের রাজনীতির মাঠে থাকার সুযোগ নেই : উপদেষ্টা নাহিদ


প্রকাশ:  ২৩ নভেম্বর ২০২৪, ১২:৪০ পি.এম.
শেয়ার করুন 0
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের রাজনৈতিকভাবে মাঠে থাকার সুযোগ নেই।

বেসরকারি টিভি চ্যানেল ২৪-কে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা।

তার ভাষায়, ‘তারা একটা গণহত্যা করেছে। তাদের সত্যটা স্বীকার করতে হবে। তাদের বিচারে অংশগ্রহণ করতে হবে। বিচারপ্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের রাজনৈতিকভাবে মাঠে থাকার সুযোগ নেই।’

তিনি বলেন, ‘গণমাধ্যমের স্বাধীনতার ক্ষেত্রে অন্তরায় যে আইনগুলো রয়েছে, সেগুলো পর্যালোচনা হবে। অর্থনৈতিক ও রাজনৈতিক নিরাপত্তা এবং বিভিন্ন কর্পোরেটদের যে মালিকানার বিষয় রয়েছে- সেগুলো আলোচনা-পর্যালোচনা করে জনমতের মাধ্যমে একটি রূপরেখা করার চেষ্টা করবো।’  

গণমাধ্যমকর্মীরা যাতে নির্বিঘ্নে ও স্বাধীনভাবে গণমাধ্যম চর্চা করতে পারেন সেটার জন্য পদক্ষেপ নেয়া হবে বলে জানান তথ্য উপদেষ্টা।

নির্বাচন প্রসঙ্গে উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেন, ‘মানুষের যে জন-আকাঙ্ক্ষা, সেটির প্রতি সরকার দায়বদ্ধ-কোনো দলের প্রতি না। সংস্কার কমিশনগুলোর যে রিপোর্ট আসবে, সেই রিপোর্ট অ্যানালাইসিস করে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে রূপরেখার ভিত্তিতে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা হবে।’


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বন্দর উন্নয়নে কাতারের সহযোগিতার আশ্বাস
ছবি: ভিওডি বাংলা
জুলাই শহীদদের গেজেট ও কবর সংরক্ষণে ব্যবস্থা নেওয়া হবে: প্রতিমন্ত্রী ইশরাক
বাংলাদেশ সচিবালয়ে দেশীয় প্রযুক্তিতে তৈরি চিকিৎসা সরঞ্জাম নিয়ে আয়োজিত সভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: ভিওডি বাংলা
ভেন্টিলেটর-অক্সিজেন মেশিন তৈরিকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর