• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

দেশ রক্ষায় বিএনপি’র বিকল্প নাই: আবদুস সালাম

   ৪ জুলাই ২০২৫, ১০:২৮ পি.এম.
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম। ছবি-ভিওডি বাংলা

পাবনা প্রতিনিধি
বিএনপি চেয়ারপাসনের উপদেষ্টা ও রাজশাহী বিভাগীয় সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেছেন, ‘আওয়ামী লীগ হলো চোরের দল, আওয়ামী লীগ হলো লুটের দল আর বিএনপি হল স্বাধীনতা পক্ষের দল, গণতন্ত্রের পক্ষের দল। এই দেশকে যদি রক্ষা করতে হয় বিএনপি ছাড়া কোন বিকল্প নাই। দেশের সংকট এখনো কাটে নাই। ওই ফ্যাসিস্ট সীমান্তের ওই পাড়ে বসে আছে। সে নাকি বলেন, যে কোনো সময় নাকি দেশে ঢুকে পড়বে।’

শুক্রবার (৪ জুলাই) বিকালে পাবনার ভাঙ্গুড়া সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রী অনার্স কলেজ মাঠ চত্বরে পাবনা ৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) এলাকার বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আবদুস সালাম বলেন, ‘আমার ভুয়া ভুয়া স্লোগান সারাদেশে ভাইরাল হয়েছে। আরো একটি দলকে ভুয়া বানাতে হবে। যারা বিএনপি'র বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। যারা বিএনপির সাথে বিরোধিতা করে বিএনপির ক্ষতি করতে চায়। তাদেরকেও ভুয়া প্রমাণিত করতে হবে। তারা বিএনপি'র কিছুই করতে পারবে না। কারণ জনগণ বিএনপি'র পক্ষে আছে। আমার ধর্ম, আমার দাড়ি, আমার টুপি এবং প্রত্যেক ধর্মের মানুষকে যদি রক্ষা করতে হয় তাহলে বিএনপি'র বিকল্প নেই।’

‘আগামী সংসদ নির্বাচনে পাবনা-৩ এর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র প্রার্থী হিসেবে একজন সৎ আদর্শবান কেন্দ্রীয় কৃষকদলের সভাপতি হাসান জাফির তুহিনের নাম উল্লেখ করেন এবং সবার সামনে পরিচয় করিয়ে দেন।’

তিনি বলেন, ‘জাতির দুর্দিনে বেগম খালেদা জিয়া বিএনপি নেতাকর্মীকে ফেলে রেখে পালিয়ে যাননি। বেগম খালেদা জিয়া নিশ্চিত মৃত্যু ভেবেও বিএনপি নেতাকর্মীর পাশে ছিলেন। কিন্তু আজ কেন আপনারা তাকে রেখে দূরে সরে যাবেন। ভারতকে ঠেকাতে হলে অন্য কোন দল দিয়ে হবে না। বর্তমানে কয়েকদিন পর পর সীমান্ত দিয়ে ভারত দেশে পুশ ইন করছেন। তারা কোন এজেন্সির লোক কি না তো আমরা জানি না। ভারতকে এখন পর্যন্ত এই সরকার একটা কঠিন ধমক পর্যন্ত দিতে পারেনি। কঠিন ধমক দিতে হলে বিএনপিকেই দরকার।’

এ সময় তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতীক ধানের শীষ পাবনা- ৩ এর মনোনীত প্রার্থী হাসান জাফির তুহিনসহ স্থানীয় নেতৃবৃন্দের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও পাবনা জেলা বিএনপি আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব।

অনুষ্ঠানে জাতীয়তাবাদী কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন বলেন, ‘আমি নির্বাচিত হলে তার নির্বাচিত এলাকায় কোন ধরনের বৈষম্য না রাখার প্রত্যয় ব্যক্ত করে সবার সঙ্গে সততার সাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।’

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জাতীয়তাবাদী কৃষক দল এর সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলেন, কৃষিবিদ হাসান জাফির তুহিন একজন সৎ ও আদর্শবান ব্যক্তি হিসেবে তার যথেষ্ট সুনাম রয়েছে। তার দ্বারা কোনো খারাপ কাজ হবে না।

ভাঙ্গুড়া উপজেলা বিএনপির আহবায়ক নূর মুজাহিদ স্বপনের সভাপতিত্বে ও সদস্য সচিব জাফর ইকবাল হিরোকের সঞ্চালনায় অন্যদের মধ্যে বিশেষ বক্তা হিসাবে বক্তব্য দেন, পাবনা জেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার, যুগ্ম আহব্বায়ক আব্দুস সালাম, আনিসুল হক বাবু, আবু ওবায়দা শেখ তুহিন, নুর মোহাম্মদ মাসুম বগা।

সভায় আরও উপস্থিত হয়ে বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আরিফা সুলতানা রুমা, চাটমোহর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হাসাদুল ইসলাম হীরা, ফরিদপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাকিম খান, চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মদআব্দুর রহিম কালু, ভাঙ্গুড়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহব্বায়ক আব্দুল আজিজ, যুগ্ম আহব্বায়ক আবু হেনা মোস্তফা কামাল রেজা, আলতাব হোসেন, উপজেলা কৃষক দলের সভাপতি আঁখিরুজ্জামান মাসুম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোতালেব হোসেন প্রমূখ। এ সময় চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুরের কয়েক হাজার নেতাকর্মী ও সর্মথক উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড