• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
এই বাজেটকে যারা গণবিরোধী বলে, তারা জনগণের বন্ধু হতে পারে না: প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নির্মূলে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: ডিএমপি কমিশনার পুলিশে বড় রদবদল, একসঙ্গে ১২ কর্মকর্তার বদলি-পদায়ন সীমান্তে অপরাধ দমনে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় প্রধানমন্ত্রী নাগরিক সেবা নিশ্চিতে অজুহাত গ্রহণযোগ্য নয়: ডিএসসিসি প্রশাসক সব জেলা-উপজেলা হাসপাতালে ডায়ালাইসিস সেবা চালু হবে: স্বাস্থ্যমন্ত্রী প্রবাসীদের আকামা নিয়ে হঠাৎ কঠোর কাতার প্রাচীন গৌড়ের ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, ঘুরে দেখলেন সোনামসজিদ প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে বরাদ্দ অপ্রতুল: সিপিডি

পিএসসি সংস্কারের দাবিতে শাহবাগ ‘ব্লকেড’

   ৪ জুলাই ২০২৫, ০৫:৪৭ পি.এম.
পিএসসি সংস্কারের দাবিতে শাহবাগ ‘ব্লকেড’

নিজস্ব প্রতিবেদক

সরকারি কর্ম কমিশন (পিএসসি) সংস্কারের দাবিতে শাহবাগ মোড় ‘ব্লকেড’ করেছেন একদল চাকরিপ্রত্যাশী ও শিক্ষার্থী। এতে রাজধানীর ব্যস্ততম এই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

শুক্রবার (৪ জুলাই) বিকেলে ছাত্র সমাবেশের ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে এসে আন্দোলনকারীরা শাহবাগে অবস্থান নেন।

এ সময় তারা ‘পিএসসির কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘সংস্কার সংস্কার, পিএসসি সংস্কার’, ‘ইন্টেরিম না রাজপথ, রাজপথ রাজপথ’সহ নানা স্লোগান দিতে থাকেন।

আন্দোলনকারীরা বলেন, ৪৪, ৪৫ ও ৪৬তম বিসিএসের প্রশ্নফাঁসের কথা সবাই জানে। তবু সরকার কার্যত কোনো সমাধান সরকার করতে পারেনি। তারা এসব পরীক্ষার ফলাফলের সঙ্গে প্রিলি, রিটেন ও ভাইভার নম্বরও চান।

আন্দোলনরত এক শিক্ষার্থী বলেন, পিএসসির সংস্কার আসলে বিশাল একটি সংস্কার। ৪৪তম, ৪৫তম, ৪৬তম বিসিএসের প্রশ্নফাঁসের কথা পুরো দেশবাসী জানলেও তার কার্যত কোনো সমাধান সরকার করতে পারেনি, যা সরকারের দুর্বলতা। ৫ আগস্টের পূর্ববর্তী সময়ে যাদের দ্বারা প্রশ্নফাঁস হয়েছে তাদের এখনো বিচার না হওয়ার মানে সেই গোষ্ঠীটি এখনো শক্তিশালী।

আন্দোলনকারীরা বলেন, ‘আমরা পিএসসির সংস্কার চাই। দুই দিন পরপর আন্দোলন নামতে পারব না।’

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিলেট বিমানবন্দরে পৌঁছেছেন তারেক রহমান
সিলেট বিমানবন্দরে পৌঁছেছেন তারেক রহমান
৬৬ হাজার পরিবারকে বাঁচাতে আমি গুলি খেতে প্রস্তুত
৬৬ হাজার পরিবারকে বাঁচাতে আমি গুলি খেতে প্রস্তুত
নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী শেখ আরাফাত গ্রেপ্তার
নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী শেখ আরাফাত গ্রেপ্তার