• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০

তারেক রহমানের নির্দেশনায়

চিকিৎসা সহায়তায় অনুদান দিয়েছে আমরা বিএনপি পরিবার

   ৩ জুলাই ২০২৫, ০৯:৩৭ পি.এম.
ছবি: সংগৃহীত

জ্যেষ্ঠ প্রতিবেদক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান-এর নির্দেশনায় চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের ছোট ভাই জিসান, সাবেক ছাত্রনেতা সাজেদুল ইসলামের স্ত্রী ও ২০১৬ সালে স্বৈরাচার আওয়ামী লীগের সন্ত্রাসীদের হাতে নির্যাতনের শিকার অন্ধ গোলাম কিবরিয়ার চিকিৎসা সহায়তা দিয়েছে ‘আমরা বিএনপি পরিবার’। পাশাপাশি বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর পক্ষ থেকে তাদের প্রতি সহমর্মিতার বার্তা পৌঁছে দিয়েছেন নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার সন্ধ্যায় (৩ জুলাই) বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু’র উপস্থিতিতে এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমন-এর সভাপতিত্বে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে উক্ত পরিবারগুলোর মাঝে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়। 

উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, ইঞ্জিনিয়ার মোস্তফা-ই জামান সেলিম, সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন, নাজমুল হাসান, মোস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ, শাহাদাত হোসেন ও রুবেল আমিন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক এইচ এম সাইফ আলী খান, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সমাজসেবা বিষয়ক সম্পাদক মামুন হাশমী দিপু, সদস্য তুহিন সরকার, গুলশান থানা স্বেচ্ছাসেবক দল নেতা মনা ও মুন্নার নেতৃত্বে নেতৃবৃন্দ সহ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হাবিবুল বাশার, যুগ্ম-সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব ও যুগ্ম-সম্পাদক হাসানুর রহমান, সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল কায়েস, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সাংগঠনিক মিজানুর রহমান রনি,  ছাত্রদলের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যুগ্ম সম্পাদক নুর হোসেন, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান মহান, ঢাকা কলেজ ছাত্রদল নেতা আব্দুল্লাহ মিসবাহ, বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতা-কর্মীরা।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জুলাই সহিংসতা মামলায় নিষিদ্ধ আ’লীগ নেতা কারাগারে
জুলাই সহিংসতা মামলায় নিষিদ্ধ আ’লীগ নেতা কারাগারে
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ