• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

ওসি হয়ে গেল হাসিনার দোসর : জুলকারনাইন সায়ের

   ২ জুলাই ২০২৫, ১০:৫১ পি.এম.
জুলকারনাইন সায়ের খান | ছবি: সংগৃহিত

ভিওডি বাংলা ডেস্ক: 

পটিয়া থানার ওসিকে হাসিনার দোসর বলে তার অপসারণ চাওয়ার ঘটনায় প্রশ্ন তুলেছেন বিশিষ্ট অনুসন্ধানি সাংবাদিক জুলকারনাইন সায়ের।

বুধবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেছেন, বর্তমানে আলোচিত পটিয়া থানার ওসি জায়েদ নূর পটিয়া থানা এলাকায় চার্জশিটভুক্ত উল্লেখযোগ‍্য সংখ‍্যক আওয়ামী লীগ ও এর সাথে সংশ্লিষ্ট নেতা-কর্মীদের গ্রেপ্তার করেছেন। হঠাৎ করেই তাঁকে কেন হাসিনার দোসর বলে ট‍্যগ লাগিয়ে তার অপসারণ চাওয়া হচ্ছে?

তিনি বলেন, দীপঙ্কর দে ছাত্রলীগের সাথে সম্পৃক্ত — সেটা খুবই সঠিক, তবে তাঁর নামে কোনো মামলা থানায় নেই। গতকাল তাঁকে আটকে মারমারির ঘটনা জানাজানি হবার পর, পূর্ব এশিয়ার প্রভাবশালী একটি দেশের রাষ্ট্রদূত এ বিষয়টি সরকারের নজরে আনে বলে জানা যায়।

তিনি আরও বলেন, দীপঙ্করকে মেরে থানায় নেওয়ার পর, মামলা বা অভিযোগ না থাকায় তাকে আটক করতে পুলিশ কর্মকর্তারা অপারগতা জানান। এমনকি তার নিজ থানা রাঙ্গামাটিতেও তাঁর বিরুদ্ধে কোনো অভিযোগ বা মামলা নেই। এ কথা শোনার সাথে সাথে উপস্থিত সমন্বয়কেরা থানায় কয়েকটি গ্লাস ভাঙচুর করেন। পরবর্তীতে ওসির নির্দেশে থানার নিরাপত্তার জন্য পুলিশ সদস্যরা তাদেরকে লাঠিপেটা করেন। তাই ওসি এখন হয়ে গেল হাসিনার দোসর।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছেলের সামনে থেকে মাকে তুলে নিয়ে যাওয়ার ভিডিওটি বানানো
ছেলের সামনে থেকে মাকে তুলে নিয়ে যাওয়ার ভিডিওটি বানানো
সরকারের কাছে যা জানতে চাইলেন পাটওয়ারী
সরকারের কাছে যা জানতে চাইলেন পাটওয়ারী
‘এই বাসাটা আজ ক্লান্ত’—পৈতৃক বাড়ি নিয়ে আবেগঘন আসিফ
‘এই বাসাটা আজ ক্লান্ত’—পৈতৃক বাড়ি নিয়ে আবেগঘন আসিফ