• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান এই বাজেটকে যারা গণবিরোধী বলে, তারা জনগণের বন্ধু হতে পারে না: প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নির্মূলে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: ডিএমপি কমিশনার পুলিশে বড় রদবদল, একসঙ্গে ১২ কর্মকর্তার বদলি-পদায়ন সীমান্তে অপরাধ দমনে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় প্রধানমন্ত্রী নাগরিক সেবা নিশ্চিতে অজুহাত গ্রহণযোগ্য নয়: ডিএসসিসি প্রশাসক সব জেলা-উপজেলা হাসপাতালে ডায়ালাইসিস সেবা চালু হবে: স্বাস্থ্যমন্ত্রী প্রবাসীদের আকামা নিয়ে হঠাৎ কঠোর কাতার প্রাচীন গৌড়ের ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, ঘুরে দেখলেন সোনামসজিদ

‘আমাকে স্যার বলবেন না, সারজিস বা ভাই বলুন’

   ২ জুলাই ২০২৫, ০৯:৪৪ পি.এম.
জাতীয় নাগরিক পার্টির নেতা সারজিস আলম। ছবি-সংগৃহীত

রাজারহাট প্রতিনিধি
স্যার না বলে সরাসরি নাম বা ভাই বলার অনুরোধ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। বুধবার দুপুর দেড়টার দিকে এনসিপির একটি পথসভা শেষে যাওয়ার সময়ে তিনি এ মন্তব্য করেন।

পথসভা শেষে কুড়িগ্রামের উদ্দেশে রওনা হওয়ার সময় রাজারহাট বাজারে নিজ গাড়িতে বসা অবস্থায় এক স্থানীয় সাংবাদিক রাজারহাটে যানজট থেকে মুক্তির জন্য বাইপাস সড়কের তৈরির বিষয়ে কথা বলেন। কথোপকথনের একপর্যায়ে এক সাংবাদিক সারজিস আলমকে স্যার সম্বোধন করলে তিনি বলেন, ‘আমাকে স্যার বলবেন না, সারজিস বা ভাই বলুন।’

এনসিপির এ নেতা বলেন, তিনি সকলের সারজিস। ওই সময় তিনি বাইপাস সড়ক প্রসঙ্গে সাংবাদিকের বক্তব্য গুরুত্বের সঙ্গে শোনেন এবং বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দেন।

এদিকে, আগামী ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে ‘বাংলাদেশ পুনর্গঠনের’ লক্ষ্যে ইশতেহার ঘোষণা করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ দুপুর দেড়টার দিকে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ট্রাফিক মোড় এলাকায় আয়োজিত এক পথসভায় এ ঘোষণা দেন দলের কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম।

তিনি বলেন,‘গণঅভ্যুত্থানকে যারা ব্যর্থ ও ষড়যন্ত্র করতে চাচ্ছে তাদের বিরুদ্ধে প্রতিরোধ ও প্রতিহত করব ৩ আগস্ট শহীদ মিনারে। রাজারহাটে আপনাদের উৎসাহমূলক উপস্থিতি আমাদেরকে অনুপ্রেরণা জাগিয়েছে। দেশগড়ার ডাক দিয়ে নতুন বাংলাদেশকে পুর্নগঠনের আহ্বান জানিয়ে শুরু করেছি আজকের এ পদযাত্রার। প্রতিটি পদযাত্রা বাংলাদেশের প্রতিটি গ্রাম শহর আলোকিত করবে এ আমাদের প্রত্যাশা।’

এ সময় বক্তব্য দেন এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা ও যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ। দলের কেন্দ্রীয় পর্যায়ের নেতারা ও রাজারহাট উপজেলার নেতারা উপস্থিত ছিলেন। পথসভা শেষে তারা কুড়িগ্রামে রওনা হন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিলেট বিমানবন্দরে পৌঁছেছেন তারেক রহমান
সিলেট বিমানবন্দরে পৌঁছেছেন তারেক রহমান
৬৬ হাজার পরিবারকে বাঁচাতে আমি গুলি খেতে প্রস্তুত
৬৬ হাজার পরিবারকে বাঁচাতে আমি গুলি খেতে প্রস্তুত
নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী শেখ আরাফাত গ্রেপ্তার
নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী শেখ আরাফাত গ্রেপ্তার