• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

মফস্বল সাংবাদিকতায় অনন্য অবদান

সাংবাদিক নোমানীকে বার্তা প্রবাহ সম্মাননা

   ২ জুলাই ২০২৫, ১১:২৪ এ.এম.
সাংবাদিক নোমানীকে বার্তা প্রবাহ সম্মাননা | ছবি: সংগৃহিত

ঝালকাঠি প্রতিনিধি:

মফস্বল সাংবাদিকতায় দীর্ঘ দুই দশকের আপোষহীন ভূমিকা ও সাহসী সাংবাদিকতার জন্য বিশেষ সম্মাননায় ভূষিত হলেন বরিশালের সাংবাদিক মামুনুর রশীদ নোমানী।
মঙ্গলবার (১ জুলাই) রাজধানীর বার্ডস আই কনভেনশন সেন্টারে বার্তা প্রবাহ পত্রিকার ২১ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাঁকে এই সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্রিকার সম্পাদক মোহাম্মদ মনির হোসেন কাজী। প্রধান অতিথি ছিলেন নদী রক্ষা কমিশনের সচিব মো. মনিরুজ্জামান তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজনীতিক মফিজুর রহমান লিটন ও গণমাধ্যম সংগঠক জাহিদ আহমেদ চৌধুরী।

মামুনুর রশীদ নোমানী বর্তমানে বরিশালের স্থানীয় দৈনিক "শাহনামা" পত্রিকার প্রধান বার্তা সম্পাদক এবং দৈনিক "বাংলার বন" পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি বাংলাভূমি, মাতৃছায়া, আজকের বিজনেস বাংলাদেশ ও ইত্তেহাদ নিউজের গুরুত্বপূর্ণ দায়িত্বেও আছেন তিনি।

তিনি শুধু সাংবাদিকই নন, একজন লেখক, কলামিস্ট, সমাজসেবক ও সংগঠক হিসেবেও খ্যাতিমান। তিনি প্রতিষ্ঠা করেছেন
"এফএফএল বিডি ফাউন্ডেশন", "এফএফএল ইয়ুথ ফাউন্ডেশন" এবং "ফ্রেন্ডস ফর লাইফ" সমবায় সমিতির মতো সামাজিক সংগঠন—যা পিছিয়ে পড়া ও বেকার যুবসমাজকে দক্ষ করে তুলছে।

২০০০ সালে একজন জুনিয়র রিপোর্টার হিসেবে যাত্রা শুরু করা নোমানী এখন অনলাইন সাংবাদিকতার অন্যতম পথিকৃৎ। তিনি সচেতন নাগরিক আন্দোলন, বরিশাল অনলাইন সাংবাদিক ইউনিয়ন ও বাংলাদেশ সাংবাদিক ইউনিটির নেতৃত্বে রয়েছেন।

সাংবাদিকতায় অবদানের জন্য তিনি পেয়েছেন শেরেবাংলা পদকসহ বহু জাতীয় ও স্থানীয় পুরস্কার। সমাজে তাঁকে চিনে নেওয়া হয় একজন প্রতিবাদী, সাহসী ও আপোষহীন সাংবাদিক হিসেবে।

তিনি একাধিকবার হামলা-মামলার শিকার হলেও ন্যায়ের পক্ষে অবিচল থেকেছেন।

এই সম্মাননা প্রাপ্তি প্রসঙ্গে নোমানী বলেন “সাংবাদিকতা আমার নেশা, দায়িত্ব আর দায়বদ্ধতার জায়গা। এ সম্মাননা আমাকে আরও দায়িত্ববান হতে উৎসাহ দেবে।”


ভিওডি বাংলা/মোঃ মাহিন খান/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঈদুল আজহা আমাদের ত্যাগ ও সম্প্রীতির শিক্ষা দেয়
হেড অব নিউজ, ভিওডি বাংলা ঈদুল আজহা আমাদের ত্যাগ ও সম্প্রীতির শিক্ষা দেয়
ভুয়া তথ্য মোকাবিলায় গণমাধ্যমকে সতর্ক থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
ভুয়া তথ্য মোকাবিলায় গণমাধ্যমকে সতর্ক থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
আবার চালু হচ্ছে জনকণ্ঠ
আবার চালু হচ্ছে জনকণ্ঠ