• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার

সাধারণ মুসলমানরা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের বিরুদ্ধে : পিনাকী

   ১ জুলাই ২০২৫, ০৮:০৫ পি.এম.

ভিওডি বাংলা ডেস্ক: 

জনপ্রিয় অনলাইন অ্যাক্টিভিস্ট ও লেখক পিনাকী ভট্টাচার্য বলেছেন, ‘কোনো রাজনৈতিক দল নয়, বাংলাদেশের সাধারণ মুসলমানরা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের বিরুদ্ধে, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে প্রথম এবং সর্বশেষ প্রতিরোধ হয়ে দাঁড়িয়ে থাকবে। আমাদের ভরসা ওইখানেই।’ 

মঙ্গলবার (১ জুলাই) বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি আরও বলেন, ‘বাংলাদেশের সাধারণ মুসলমানদের রাজনৈতিক ভয়েস দিন, স্পেইস দিন, বয়ান তৈরিতে সাহায্য করুন, তাদের প্রটেক্ট করুন ইন্টেলেকচুয়ালি, তার বয়ানকে আন্তর্জাতিক ভাষা আর ন্যারেটিভ দিয়ে প্রতিষ্ঠা করতে সাহায্য করুন। আর কিছু লাগবে না। সবাই আত্মসমর্পণ করলেও ওরা অটল দাঁড়িয়ে থাকবে, শেষ শক্তি দিয়ে লড়াই করবে।’ 

তিনি বলেন, ‘আর মনে রাখেন বর্ষা বিপ্লবের মূল মাঠের শক্তি তারাই ছিল। তারা অকাতরে জীবন দিয়েছে, কিন্তু ক্ষমতার কোনো স্টেইক চায়নি। ওরা সেই শক্তি যা আমাদের মহাভারতে বিলীন করার রাজনৈতিক প্রকল্পকে অন্তর দিয়ে, বিশ্বাস দিয়ে, ঈমান দিয়ে রুখে দেবে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের সাধারণ মুসলমানদের সঙ্গে রাজনৈতিক ঐক্যই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব আর জাতীয় মর্যাদার সুরক্ষা দিতে পারে। জুলাইয়ের প্রথম দিনে আমি তাদের লড়াই, তাদের আত্মত্যাগ, তাদের বিপ্লবী স্পিরিটকে স্মরণ করি, শ্রদ্ধা জানাই। লাল সালাম কমরেডস। ইনকিলাব জিন্দাবাদ।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছেলের সামনে থেকে মাকে তুলে নিয়ে যাওয়ার ভিডিওটি বানানো
ছেলের সামনে থেকে মাকে তুলে নিয়ে যাওয়ার ভিডিওটি বানানো
সরকারের কাছে যা জানতে চাইলেন পাটওয়ারী
সরকারের কাছে যা জানতে চাইলেন পাটওয়ারী
‘এই বাসাটা আজ ক্লান্ত’—পৈতৃক বাড়ি নিয়ে আবেগঘন আসিফ
‘এই বাসাটা আজ ক্লান্ত’—পৈতৃক বাড়ি নিয়ে আবেগঘন আসিফ