• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা জারি

   ২১ নভেম্বর ২০২৪, ০৮:০৫ পি.এম.
সংগৃহীত ছবি

আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত।

বিবৃতিতে বলা হয়, প্রাক-বিচারক চেম্বার আদালত ইসরায়েলের চ্যালেঞ্জ প্রত্যাখ্যান করেছে এবং বেনিয়ামিন নেতানিয়াহু এবং ইয়োভ গ্যালান্টের জন্য ওয়ারেন্ট জারি করেছে।এদিকে হামাস নেতা মোহাম্মদ দেইফের বিরুদ্ধেও পরোয়ানা জারি করা হয়েছিল। তবে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে যে জুলাই মাসে গাজায় একটি বিমান হামলায় তিনি নিহত হয়েছেন।

আইসিসির বিচারকরা বলেছেন, ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধের সময় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য এই তিন ব্যক্তিকে অপরাধের জন্য দায়ী করার ‘যুক্তিসঙ্গত কারণ’ আছে। তবে ইসরায়েল ও হামাস উভয়ই অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

এখন আইসিসির ১২৪ সদস্য রাষ্ট্রের ওপর নির্ভর করবে যে তারা এই পরোয়ানা কার্যকর করবে কি না। ইসরায়েল বা তার মিত্র, মার্কিন যুক্তরাষ্ট্র আইসিসির সদস্য নয়। 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পশ্চিমবঙ্গে নতুন রাজনৈতিক সংকট, মুখোমুখি মমতা-গভর্নর
ভেঙে দিলেন বিধানসভা পশ্চিমবঙ্গে নতুন রাজনৈতিক সংকট, মুখোমুখি মমতা-গভর্নর
পশ্চিমবঙ্গে নতুন মুখ্যমন্ত্রী কে? চূড়ান্ত সিদ্ধান্ত আজই
পশ্চিমবঙ্গে নতুন মুখ্যমন্ত্রী কে? চূড়ান্ত সিদ্ধান্ত আজই
হরমুজ উত্তেজনায় বেড়েছে তেলের দাম, এশিয়ার বাজারে নতুন চাপ
হরমুজ উত্তেজনায় বেড়েছে তেলের দাম, এশিয়ার বাজারে নতুন চাপ