• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক

মুরাদনগরের ঘটনায় প্রতিবাদমুখর শিল্পীসমাজ

   ২৯ জুন ২০২৫, ১১:১২ এ.এম.
ছবি: সংগৃহীত

বিনোদন প্রতিবেদক

কুমিল্লার মুরাদনগরে ঘরের দরজা ভেঙে এক নারীকে (২৫) ধর্ষণের ঘটনায় গোটা দেশ তোলপাড়। এ ঘটনার একটি ভিডিও ক্লিপ (২৮ জুন) শনিবার ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে শুরু হয় সমালোচনা। ঘটনায় জড়িতদের বিচারের দাবি ওঠে। সেইসঙ্গে বিচারের দাবি তুলেছেন দেশের তারকারাও।

সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনা নিয়ে প্রতিবাদ জানিয়ে চিত্রনায়িকা নুসরাত ফারিয়া লিখেছেন, ‘স্টপ রেপ’। অভিনেত্রী মৌসুমী হামিদ ফেসবুক পোস্টে লিখেছেন, ‘মানুষ আর মানুষ নেই। পৃথিবী শেষ হয়ে যাচ্ছে। কারণ আর কোন মানুষ থাকবে না। খুব শীঘ্রই।’

প্রতিবেদ জানিয়েছেন প্রার্থনা ফারদিন দীঘিও। তিনি লিখেছেন, ‘ধর্ষণকে না বলুন। এর বিরুদ্ধে রুখে দাঁড়ান। নীরবতাই সমর্থন। ধর্ষণ বন্ধ করুন।’

ছোট পর্দার অভিনেতা আরশ খানও ফেসবুকে জানিয়েছেন প্রতিবাদ। তিনি লিখেছেন, ‘কাপুরুষত্ব যখন চরম পর্যায়ে পৌঁছায় তখন তা কুপুরুষত্বে রূপ নেয়। জন্ম পরিচয়হীন না হলে একজন নারীর সাথে এমন করা সম্ভব না। একবার জারজ সবসময় জারজই থাকে।’

এ ছাড়া চিত্রনায়ক জয় চৌধুরী, চিত্রনায়ক জিয়াউল রোশানও কুমিল্লার মুরাদনগরের এ ঘটনায় ধর্ষকদের শাস্তি চেয়ে প্রতিবাদ জানিয়েছেন।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
‎নির্বাচনের মাঠে লড়ছেন চিত্রনায়িকা জলি
‎নির্বাচনের মাঠে লড়ছেন চিত্রনায়িকা জলি