• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

কুমারখালীতে ২৬ হাজার টাকায় টিকিট কেটে উপজেলা পুকুরে মাছ ধরার উৎসব

   ২৭ জুন ২০২৫, ১০:১৭ পি.এম.

কুমারখালী(কুষ্টিয়া) প্রতিনিধি: 

কুষ্টিয়া কুমারখালীতে ২৬ জুন সকাল থেকেই উপজেলা পুকুর নামে একটি পুকুরে পাড়জুড়ে মাছ শিকারিদের তোড়জোড় শুরু হয়। বড়শিতে টোপ ফেলে অপেক্ষা করে রয়েছে মৎস্য শিকারির দল।

পুকুর ও লেকে গভীর জলের মাছ ডাঙায় তুলে আনার প্রতীক্ষার প্রহর কিছুতেই যেন শেষ হতে চায় না। এসব সৌখিন শিকারিরা ২৬ হাজার টাকায় টিকিট কেটে মাছ ধরে।

বৃহস্পতিবার (২৬ জুন) সকাল থেকে শুরু হওয়া এ মাছ ধরা শুরু হয়ে আজ শুক্রবার শেষ হয়।

সরেজমিনে দেখা যায়, বিশাল এ পুকুরের পানিতে সৌখিন মৎস্য শিকারিদের দেখতে চারপাশে ভিড় করছেন দর্শনার্থীরা। শিকারিদের মধ্যে কেউ বড় মাছ পেয়ে খুব খুশি আবার কেউ আশানুযায়ী মাছ না পেয়ে হতাশ। তবে প্রতিযোগিতায় অংশ নেওয়া কম বেশি সবার বড়শিতে ধরা পড়ছে রুই, কাতলা, মৃগেলসহ বিভিন্ন প্রজাতির মাছ।

শিকারিদের দীর্ঘ সাধনায় সফলতার মুখ দেখবেন কেউ কেউ। ইতোমধ্যে কেউ কেউ কাঙ্ক্ষিত মাছ পেয়ে গেছেন। হাসির ঝিলিক তখন মাছ শিকারিকে ছাপিয়ে ছুঁয়ে যাচ্ছে আশপাশের দর্শকদের। তবে অনিশ্চিত এ মাছ ধরার খেলায় হতাশও হচ্ছেন অনেকে।  

দীর্ঘ অপেক্ষায় মিলছে না মাছের দেখা। দিনভর এমন প্রচেষ্টায় কারো ভাগ্যে জোটবে খলই ভর্তি মাছ। আবার কেউবা বাড়ি ফিরবেন শূন্য হাতে। তবে মাছ ধরা পড়ুক আর না পড়ুক কর্মব্যস্ত শহুরে জীবনে বিনোদন আর সময় কাটাতে অনেকই দূর-দূরান্ত থেকে এসেছেন পুকুরে মাছ শিকার করতে।

হালিম খান  বলেন,  এই পুকুরটিতে এবার প্রথম টিকিট কেটে মাছ ধরার আয়োজন করা হয়েছে। বড়শিতে মাছ শিকার করতে আমি অভ্যস্ত। জেলা ও জেলার বাইরে দলবদ্ধভাবে মাছ শিকারে যাই। এখানে কেউ কেউ দীর্ঘ প্রতীক্ষার পর মাছ শিকার করছেন, কেউ বা ঘন ঘন মাছকে টোপ খাওয়াতে পারছেন।

তিনি বলেন, ইতোমধ্যে বড় বড় ২০ থেকে ৩০টি মাছ পেয়েছি।  পুকুরটি এ এলাকার প্রায় শত বছরের প্রাচীন পুকুর।  এটিকে সংরক্ষণ করা হয়েছে। ছোটবেলা থেকেই শুনেছি ও দেখেছি এখানে প্রচুর মাছ হয়।

 পুকুরটির ব্যবস্থাপনায় থাকা অনিক  জানান, পুকুরটিতে এই প্রথম টিকিট কেটে মাছ ধরার আয়োজন করা হয়েছে। ২৬ হাজার টাকায় একটি টিকিটের বিপরীতে ৫ জন মাছ ধরতে পারছেন। পুকুরটিতে রুই, কাতলা, মৃগেলসহ বিভিন্ন ধরনের বড় বড় মাছ রয়েছে। মোট ১৭টি টিকিট কেটে মাছ ধরছেন শিকারিরা

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০
শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত