• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

দক্ষিণ আফ্রিকায় প্রবাসী বাংলাদেশিকে গুলি করে হত্যা

   ২১ জুন ২০২৫, ০১:৫০ পি.এম.
প্রতীকী ছবি

ডেস্ক রিপোর্ট

দক্ষিণ আফ্রিকায় বিল্লাল সিকদার (৩৮) নামের এক প্রবাসী বাংলাদেশিকে গুলি করে হত্যার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৯ জুন) বাংলাদেশ সময় বিকাল ৫টার দিকে দেশটির বুস্টার শহরের ডিউড্রেন্স এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসীদের গুলিতে তিনি নিহত হন।

বিল্লাল সিকদার শরীয়তপুরের নড়িয়া উপজেলার চামটা ইউনিয়নের পশ্চিম দিনারা গ্রামের সিরাজ সিকদারের ছেলে। নিহত বিল্লালের চাচাতো ভাই ইকবাল সিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

ইকবাল সিকদার বলেন, ২০১৬ সালে বিল্লাল সিকদার জীবিকার তাগিদে দক্ষিণ আফ্রিকায় পাড়ি দেন। তার একটি ছেলে সন্তান আছে। প্রতিদিনের মতো নিজের দোকানে বেচাকেনা নিয়ে ব্যস্ত ছিলেন বিল্লাল। হঠাৎ একদল অস্ত্রধারী বিল্লালের দোকানে ঢুকে অস্ত্রের মুখে তাকে জিম্মি করে দোকান থেকে মূল্যবান মালামাল ও টাকাপয়সা লুট করে । এসময় তাকে একাধিক গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে প্রবাসী বাংলাদেশীরা ভিডিও করে বিল্লালের মৃত্যুর বিষয়ে পরিবারকে জানায়।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দক্ষিণ সুদানে বাংলাদেশি সেনাসদস্যের মৃত্যু
দক্ষিণ সুদানে বাংলাদেশি সেনাসদস্যের মৃত্যু
জাপানে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত
জাপানে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত
সৌদি আরবে প্রাণ গেল নিষিদ্ধ ছাত্রলীগ নেতার
সৌদি আরবে প্রাণ গেল নিষিদ্ধ ছাত্রলীগ নেতার