• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

জিয়াউর রহমান স্মরণে ৪৪ টি নিম গাছ রোপণ

   ২০ জুন ২০২৫, ০৪:৪৯ পি.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়ালের উদ্যোগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে নিম গাছ রোপন করেন সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ।

৪৪ টি নিম গাছ রোপন শেষে ডাঃ আউয়াল বলেন, "বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ছিলেন বাংলাদেশী জাতীয়তাবাদের জনক, মহান স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান বীর উত্তম। তার উপহার দেয়া নিম গাছ যেমন আরাফাতের ময়দানে শীতল সুবাতাস বইয়ে দিয়েছে ১৯৭৭ সাল থেকে; ঠিক তেমনি বাংলাদেশের রাজনীতিতে গণতন্ত্রের যাত্রায় বাকশাল থেকে সকল দলের মিলনমেলায় পরিণত করেছেন জিয়াউর রহমান।"

তিনি আরও বলেন, "১৯৮১ সালের ২রা জুন জিয়াউর রহমানের জানাজায় প্রায় ২০ লাখ মানুষ অংশগ্রহণ করেন। এখন পর্যন্ত বিশ্বের কোন রাষ্ট্রনায়কের প্রয়াণে এতো মানুষের শ্রদ্ধা জানানোর ঘটনা বিরল। এমন জীবন জিয়াউর রহমান করেছিলেন গঠন; মরণে হেসেছেন তিনি-কেঁদেছে ভুবন।"

বৃক্ষরোপণ কর্মসূচিতে একাত্মতা জানাতে আসা বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডা. লোহানী মো. তাজুল ইসলাম বলেন, "জিয়াউর রহমান একজন কিংবদন্তী। তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে ডা. আউয়ালের নেতৃত্বে ছাত্রদল নেতৃবৃন্দ যে উদ্যোগ গ্রহণ করেছে তা অত্যন্ত প্রশংসনীয়।"

এসময় আরো উপস্থিত ছিলেন জাতীয় বার্ন ইন্সটিটিউটের প্লাস্টিক সার্জন ডা. মো. শরীফুল ইসলাম, রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ডা. গোলাম রব্বানী, স্বেচ্ছাসেবক দল নেতা ডা. মামুন, ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রদল নেতা ডা. তারেক সালাম, বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদল নেতা ডা. মমি আনসারি, ডা. সাব্বির, ডা. মুশফিক, ইলিয়াস কাঞ্চন, প্রলয়, কেন্দ্রীয় ছাত্রদল নেতা শাহ পরান, মহিউদ্দিন মাহি, ফরিদপুর মেডিকেল কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক ডাঃ রুবেল, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ছাত্রদল নেতা শিহাব, সিফাত, ইফাত, মহসিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড