• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি মোহনগঞ্জ

   ১৯ জুন ২০২৫, ১২:৫৩ পি.এম.
ছবি: সংগৃহীত

মোহনগঞ্জ উপজেলা প্রতিনিধি

দেশের বিচিত্র এক জনপদ নেত্রকোণা। পাহাড়, সবুজ আর হাওড়ে ঘেরা এই জনপদ প্রকৃতি ও প্রাকৃতিক সৌন্দর্যের এক লীলাভূমি। জেলার মোহনগঞ্জ উপজেলায় অবস্থান গাগলাজুর হাওড়ের। স্থানীয়দের দাবি সরকারি পৃষ্ঠপোষকতা পেলে একে কেন্দ্র করে গড়ে উঠতে পারে পর্যটনকেন্দ্র।

প্রকৃতির অপূর্ব সৌন্দর্যের লীলাভূমি নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলার গাগলাজুর ইউনিয়ন। এখানে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত ডিঙ্গাপোতা হাওড়। যা পূর্ব-পশ্চিমে ১২ কিলোমিটার এবং উত্তর-দক্ষিণে ৭ কিলোমিটার জুড়ে বিস্তৃত। এখানে রয়েছে চর হাজদিয়া বাঁধ, গাগলাজুর বেড়িবাঁধ, ডিঙ্গাপোতার হাওড়, এই হাওড় দিয়ে যেতে চোখে পড়বে হিজল গাছের সৌন্দর্য।

বর্ষায় এ হাওড়ের ভিন্ন সৌন্দর্য ফুটে ওঠে। স্থানীয়রা জানান এমন মনলোভা সৌন্দর্যের কথা অনেক পর্যটকের কাছেই অজানা। বর্ষা এবং শুকনো মৌসুমে চলাচলের জন্য একমাত্র সড়কটি উঁচু করে নির্মাণ করলে সারা বছরই পর্যটকদের আনাগোনা বাড়বে। এছাড়াও সরকারি পৃষ্ঠপোষকতা পেলে গাগলাজুর পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় স্থান হতে পারে বলে মনে করছেন স্থানীয়বাসিন্দরা।

নেত্রকোণা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. রবিউল ইসলাম জানান, রাস্তাটির কাজ শেষ হলে পর্যটকদের জন্য অঞ্চলটি হতে পারে জন্য আকর্ষণীয় স্থান। 

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুত্রবধূদের জন্য ক্যামেরাযুক্ত মোবাইল ফোন ‘নিষিদ্ধ’
পুত্রবধূদের জন্য ক্যামেরাযুক্ত মোবাইল ফোন ‘নিষিদ্ধ’
ফোন বা ভিডিও কলে বিয়ে: কতটুকু বৈধ?
ফোন বা ভিডিও কলে বিয়ে: কতটুকু বৈধ?
রাস্তায় ফেলে যাওয়া নবজাতককে পাহারা দিল বেওয়ারিশ কুকুর
রাস্তায় ফেলে যাওয়া নবজাতককে পাহারা দিল বেওয়ারিশ কুকুর