• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ইরানে খুজেস্তানের আট শহরে যুক্তরাষ্ট্রের হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি আট বোর্ডে পরীক্ষা যথাসময়ে, চট্টগ্রামে স্থগিত আজ বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে একাধিক কর্মসূচি টানা বৃষ্টিতে ঢাবির হলে জলাবদ্ধতা, দুই ছাত্রী হলে বিদ্যুৎ নেই রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় ১.৯ লাখ কোটি টাকা বাংলাদেশে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর শোক খামেনির জানাজায় মাস্ক পরা ব্যক্তি কে, মিলল পরিচয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ মাসের বেতন দিচ্ছেন এমপি ফজলুল হক দুর্যোগ পরিস্থিতি নিজেই মনিটর করছেন প্রধানমন্ত্রী স্থানীয় নির্বাচন ঘিরে বিএনপির সাংগঠনিক তৎপরতা জোরদার

ইরানে পানি পাম্পিং স্টেশনে যুক্তরাষ্ট্রের হামলা, হতাহত ৫

আন্তর্জাতিক ডেস্ক    ১৩ জুলাই ২০২৬, ০৮:০৯ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইরানের মাহশাহর শহরের একটি কৃষি পানি পাম্পিং স্টেশনে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলায় একজন নিহত এবং চারজন আহত হয়েছেন বলে দাবি করেছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।

সোমবার (১৩ জুলাই) রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানায়, খুজেস্তান প্রদেশের মাহশাহর শহরের একটি কৃষি পানি পাম্পিং স্টেশন লক্ষ্য করে হামলা চালানো হয়।

খুজেস্তান প্রদেশের নিরাপত্তা ও আইনপ্রয়োগকারী সংস্থার ডেপুটি গভর্নর ভালিওল্লাহ হায়াতি বলেন, ভোরে সংঘটিত এ হামলায় স্থাপনাটির নিরাপত্তার দায়িত্বে থাকা একজন নিহত হন এবং চারজন আহত হন। আহতদের চিকিৎসা চলছে বলে জানান তিনি।

এদিকে রোববার (১২ জুলাই) রাতে ইরানের বন্দরনগরী বন্দর আব্বাস এবং হরমুজ প্রণালির কেশম দ্বীপে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। ইরানি বার্তা সংস্থা মেহের ও ফার্স নিউজ জানায়, বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

পরে কেশম দ্বীপের গভর্নর হোসেইন আমির জানান, শত্রুপক্ষের ছোড়া ১০ থেকে ১১টি সম্ভাব্য ক্ষেপণাস্ত্র দ্বীপটিতে আঘাত হানে। তার দাবি, হামলাগুলো সামরিক স্থাপনা লক্ষ্য করে চালানো হয়েছে এবং এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে ইরানের উপকূলীয় বিভিন্ন এলাকায় যুক্তরাষ্ট্র ব্যাপক হামলা চালিয়েছে বলে দাবি করে তেহরান। এর জবাবে উপসাগরীয় অঞ্চলের পাঁচটি দেশে থাকা মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান।

সূত্র: আল জাজিরা

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
জার্মানিতে ভিসা ছাড়াই ৯০ দিন থাকার সুযোগ
ছবি: সংগৃহীত
খামেনির জানাজায় মাস্ক পরা ব্যক্তি কে, মিলল পরিচয়
টরন্টোর সড়ক উৎসবে গোলাগুলি, নিহত ২
টরন্টোর সড়ক উৎসবে গোলাগুলি, নিহত ২