• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ব্যারিস্টার রুমিন ফারহানা

শেখ হাসিনার দেশে ফিরতে আইনি বাধা নেই

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি    ৬ জুলাই ২০২৬, ০৭:৪৮ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে কোনো আইনগত বাধা নেই।

সোমবার (৬ জুলাই) ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে এক প্রশ্নের উত্তরে রুমিন ফারহানা বলেন, আইনগতভাবে তার দেশে ফিরতে কোনো বাধা নেই। তিনি দেশে ফিরে আত্মসমর্পণ করবেন, জামিন চাইবেন। ফৌজদারি কার্যবিধিতে (সিআরপিসি) যেভাবে আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়, তার ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে।

তিনি আরও বলেন, আইনের চোখে সবাই সমান। দেশের প্রচলিত আইন অনুযায়ী যে প্রক্রিয়া রয়েছে, সেটিই সবাইকে অনুসরণ করতে হবে।

এদিকে বিরোধী দলের সম্ভাব্য ছায়া মন্ত্রিসভা (শ্যাডো ক্যাবিনেট) গঠন প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, বিশ্বের অনেক গণতান্ত্রিক দেশেই এ ধরনের রাজনৈতিক চর্চা রয়েছে। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনেও এমন উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

এমপি বলেন, যদি ছায়া মন্ত্রিসভা গঠন করে তারা মন্ত্রণালয়ভিত্তিক বিকল্প পরিকল্পনা তুলে ধরেন এবং সরকারের বিভিন্ন কার্যক্রমের গঠনমূলক সমালোচনা ও ইতিবাচক পরামর্শ দেন, তাহলে সেটি অবশ্যই স্বাগতযোগ্য।  

ভিওডি বাংলা/আরআই/এমএস


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘মাদকবিরোধী আন্দোলনের’ নামে ভাঙচুর-লুটপাটের অভিযোগ
‘মাদকবিরোধী আন্দোলনের’ নামে ভাঙচুর-লুটপাটের অভিযোগ
ছবি: সংগৃহীত
বিএনপি নেতার মৃত্যু, ৫ মাস পর কবর থেকে মরদেহ উত্তোলন
ছবি: সংগৃহীত
পাহাড়ধসে বন্ধ বান্দরবান-থানচি সড়ক