টপ নিউজ
দেশে ফিরেই বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
২৭ জুন ২০২৬, ০১:৪৬ পি.এম.

পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং মাতা সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী। ছবি: ভিওডি বাংলা
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া ও চীনে তাঁর প্রথম বিদেশ সফর সফলভাবে সম্পন্ন করে দেশে ফিরে পিতা ও মাতার কবর জিয়ারত করেছেন।
শনিবার (২৭ জুন) বেলা ১২টা ১৫ মিনিটে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানের মাজার কমপ্লেক্সে উপস্থিত হয়ে পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং মাতা সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী তারেক রহমান পিতা ও মাতার কবরের সামনে দাঁড়িয়ে পবিত্র ফাতিহা পাঠ, দোয়া ও মোনাজাত করেন।▫️
ভিওডি বাংলা/জা








মন্তব্য